1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদী সদর হাসপাতালে রোগীদের পাশে ভিপি খবিরুল ইসলাম বাবুল, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম কোম্পানীগঞ্জের থানা সদর ইয়াং স্টার ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি আনোয়ার সুমন, সম্পাদক সোহেল আহমদ কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঃ লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিশ্বনাথের আশুগঞ্জ আদর্শ বিদ্যালয়ে প্রবাসী উরফি মিয়া ও সাংবাদিক শাহিন উদ্দিন সংবর্ধিত  মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ লোহাগড়ায় দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) রিফ্রেসার্স কৃষক প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন কোম্পানীগঞ্জে পুলিশের পৃথক অভি*যানে যুবলীগ সদস্য আট*ক: ২৫ বোতল ভার*তীয় স্কা+প সহ দুই নারী গ্রেফ+তার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত
শিরোনাম
নরসিংদী সদর হাসপাতালে রোগীদের পাশে ভিপি খবিরুল ইসলাম বাবুল, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম কোম্পানীগঞ্জের থানা সদর ইয়াং স্টার ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি আনোয়ার সুমন, সম্পাদক সোহেল আহমদ কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঃ লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিশ্বনাথের আশুগঞ্জ আদর্শ বিদ্যালয়ে প্রবাসী উরফি মিয়া ও সাংবাদিক শাহিন উদ্দিন সংবর্ধিত  মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ লোহাগড়ায় দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) রিফ্রেসার্স কৃষক প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন কোম্পানীগঞ্জে পুলিশের পৃথক অভি*যানে যুবলীগ সদস্য আট*ক: ২৫ বোতল ভার*তীয় স্কা+প সহ দুই নারী গ্রেফ+তার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত কর্মে প্রশংসিত- ডিসি ইসরাত জাহান কেয়াকে ঘিরে বাড়ছে নরসিংদীবাসীর প্রত্যাশা বিশ্বনাথে সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া সংবর্ধিত বিশ্বনাথে প্রাণবন্ত আয়োজনে ‘জাতীয় সমবায় দিবস’ পালন লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালন বিভিন্ন আয়োজনে কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন

নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২

  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

​নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী শহরের বাসাইল এলাকায় রেললাইনের পাশ থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আজ শনিবার (১৪ নভেম্বর) ভোররাতের দিকে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ স্থানীয় জানায়, শনিবার ভোররাতের দিকে তিনজনের একটি চোরচক্র বাসাইল রেললাইন সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে তার কাটার চেষ্টা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা উচ্চ ভোল্টেজের জীবন্ত তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় এবং তার সাথে থাকা অপর দুইজন গুরুতরভাবে ঝলসে যান।

​পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

​এ বিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুননজানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews