কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জের ঐতিহ্যবাহী থানা সদর ইয়াং স্টার ক্লাবের আগামী দুই বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রিয়া ব্যক্তিত্ব সাংবাদিক আনোয়ার হোসেন সুমন, সিনিয়র সহসভাপতি সোহেল রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল আহমদ।
ইয়াং স্টার ক্লাবের সভাপতি আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি মাসুদ রানা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাবের সদস্য সুজন মাহমুদ।
অনুমোদিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আল আমিন ও আলমগীর হাবীব শাহিন। সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ এবং সহসাংগঠনিক সম্পাদক ইমরান বাদশা ইসলাম।
এ ছাড়া অর্থ সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক জুনেদ আহমদ, সহ-দপ্তর সম্পাদক আবু সাঈদ রবিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবারক উল্লাহ, ক্রীড়া সম্পাদক জুয়েল আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক শান্ত দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার রুহেল আহমেদ এবং সহশিক্ষা বিষয়ক সম্পাদক শরীফ আহমদ মাহদী দায়িত্ব পেয়েছেন।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাউছার আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এজাজুল ইসলাম এবং সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আবু সুফিয়ান রুহেলসহ আরও কয়েকজন।
উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে থানা সদর ইয়াং স্টার ক্লাব কোম্পানীগঞ্জে খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। স্থানীয় তরুণদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও ক্লাবটি ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।