1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে প্রাণবন্ত আয়োজনে ‘জাতীয় সমবায় দিবস’ পালন লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালন বিভিন্ন আয়োজনে কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন বিশ্বনাথের খাজাঞ্চিতে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন
শিরোনাম
বিশ্বনাথে প্রাণবন্ত আয়োজনে ‘জাতীয় সমবায় দিবস’ পালন লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালন বিভিন্ন আয়োজনে কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন বিশ্বনাথের খাজাঞ্চিতে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ লোহাগড়ায় পিক-আপের ধা*ক্কা/য় ভ্যান চালক নি/হ+ত

বিশ্বনাথে প্রাণবন্ত আয়োজনে ‘জাতীয় সমবায় দিবস’ পালন

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

‘করবো সমবায়, গড়বো দেশ- সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে বিপুল উৎসাহ-উদ্দিপনার সাথে ৩৩টি সমবায় সমিতির নেতৃবৃন্দের অংশগ্রহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটি পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শিহাব বিন আমিন। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বুরহান উদ্দীন ও গীতা থেকে পাঠ করেন ফুল রাণী ভট্টাচার্য্য।

উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ রিপনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, থানার পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেন, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহজাহান, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান, সমবায়ী আছমত আলী লিটন।

আলোচনা সভা শেষে বিভিন্ন বিভাগে সেরা হওয়া সমবায় সমিতিগুলোকে সম্মাননান স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সমবায় সমিতিগুলো হল- ‘বহুমুখী সমবায় সমিতি’ বিভাগে- এভারগ্রীন বহুমুখী সমবায় সমিতি ও দেশ বহুমুখী সমবায় সমিতি, ‘মৎস্যজীবি সমবায় সমিতি’ বিভাগে- দশঘর মৎস্যজীবি সমবায় সমিতি, ‘আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি’ বিভাগে- মাহতাবপুর মৎস্য আড়ৎ ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি, ‘ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’ বিভাগে- গরীব দুঃখী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, সোনার বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, ইউনিটি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, ‘সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ বিভাগে- স্বপ্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, ভাই ভাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি।

এসময় অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews