জহুরুল হক মিলু লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় দুইদিন ব্যাপী দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন (গাভী পালন) রিফ্রেসার্স কৃষক প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ওউপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করেন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ও যুগ্ম-নিবন্ধক মোহাম্মদ তোফায়েল আহম্মদ।
প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষণার্থীদের ক্লাস গ্রহণ করেন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ও যুগ্ম-নিবন্ধক মোহাম্মদ তোফায়েল আহম্মদ,
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়।
দ্বিতীয় দিনে প্রশিক্ষণার্থীদের ক্লাস গ্রহণ করবেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, চিকিৎসক খায়রুল আলম ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়।
দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের এ প্রশিক্ষণে উপজেলার ৫০ জন সুবিধাভোগী অংশ নিচ্ছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।