নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত সকল দায়িত্বশীল ও সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন “আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ. কে’র চেয়ারম্যান, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট ইসলামি স্কলার ও সমাজসেবক ইমাম মাওলানা নুরুর রহমান।
রোববার (১৮ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডন শহরের পার্শ্ববর্তী শহরের দি গ্রাউন্ড রাউন্ড হাউস নামের একটি পার্টি সেন্টারে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ প্রদানের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়। যুক্তরাজ্যে বিশ্বনাথ উপজেলার সর্ববৃহৎ এই অরাজনৈতিক সংগঠনের মোট ৮শত ৮জন ট্রাস্টীর মধ্যে ৭৪৯জন ট্রাস্টী তাদের ভোট প্রদান করে ২০২৬-২০২৮ সালের ২বছর মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট একটি বোর্ড অফ ম্যানেজমেন্ট কমিটি গঠন করেন। নির্বাচনে দুইটি প্যানেলে অনেকেই বিভিন্ন পদে প্রার্থী হন। ভোটারদের ভোটে দুই প্যানেল থেকেই প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বৃটেনের বাঙালি কমিউনিটির পরিচিত মুখ মোঃ গুলজার খাঁন, সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোঃ মোহাব্বত শেখ, ট্রেজারার হয়েছেন মনির আহমদ, ভাইস চেয়ারম্যান আজম খাঁন, আখলাক হোসেন, এ্যাসিসট্যান্ট সেক্রেটারি শফিকুল ইসলাম, আব্দুর রহিম রঞ্জু, এ্যাসিসট্যান্ট ট্রেজারার আবুল হোসেন মামুন, প্রেস এন্ড পাবলিসিটি পদে দৌলত হোসেন, কালচারাল সেক্রেটারি পদে মদরিছ আলী মফজ্জল,৭ সদস্য বিশিষ্ট ইসি মেম্বার পদে বিজয়ীরা হলেন, আজিজুর রহমান খান রাজু, আমিনুর রহমান, আব্দুল বাছিত রফি ,শাহ তাজুল ইসলাম, রুহেল ইসলাম, মোঃ কামরুজ্জামান এবং আজিজুর রহমান রুমেল।
নির্বাচিত সকল সদস্য কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি এক বার্তায় বলেন, বিশ্বনাথের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা ও উচ্চ শিক্ষায় অবদান রাখতে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বিশ্বনাথের নাগরিকরা এই সংগঠন প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে সামাজিক সেবায় নিয়োজিত রয়েছেন। প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের মানুষের কল্যাণ ও দেশের মানুষের উন্নয়ন করার উদ্দেশ্য এটি দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনবে। প্রবাসী এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে অত্যান্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে। দায়িত্বশীলরা ন্যায় ইনসাফের সাথে এই সংগঠন পরিচালনা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ইতিপূর্বে। বর্তমান দায়িত্বশীলগণ এই ধারাবাহিকতা বজায় রেখে ট্রাস্টের সকল ক্ষেত্রে আরো সমৃদ্ধি ঘটাবেন এই বিশ্বাস করি। যারা নির্বাচিত হয়েছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এছাড়া বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে অংশগ্রহণ করা সকল সদস্যের প্রতিও আমার শুভ কামনা রইল নিরন্তর।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।