1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালন বিভিন্ন আয়োজনে কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন বিশ্বনাথের খাজাঞ্চিতে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত 
শিরোনাম
লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালন বিভিন্ন আয়োজনে কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন বিশ্বনাথের খাজাঞ্চিতে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ লোহাগড়ায় পিক-আপের ধা*ক্কা/য় ভ্যান চালক নি/হ+ত যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালন

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

“করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষ্যে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।

স্বাগত বক্তব্য দেন লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (সিএ) মো. শরিফুল ইসলাম ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানার সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, লোহাগড়া উপজেলা শাখার আমির মওলানা হাদিউজ্জামান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি, বিআরডিবির সাবেক সভাপতি শ.ম লুৎফর রহমান, লোহাগড়া থানা মুক্তিযোদ্ধা বহমুখি সমবায় সমিতির বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম খান, স্বপ্নযাত্রা মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নিলুফা ইয়াসমিন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর প্রমুখ।

এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাফফর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়েন্ট সেক্রেটারি সাধারণ হাফেজ ইমরান হোসেন,
লোহাগড়া উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) আলি আকবর, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী ওয়ালী উল্যাহ,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার চন্দ্রলিকা দাস, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উৎপাদনমুখী, কৃষিভিত্তিক, উপজেলার সর্বোচ্চ মুলধন, নারী সমবায়ীদের প্রশিক্ষণ ও হস্তশিল্প, সমবায়ী যুব উদ্যোক্তা, বিভাগীয় শ্রেষ্ঠ সমবায়ী ও অন্যান্য ক্যাটাগরিতে ৭ জনকে সম্মাননা ক্রেস্ট এবং মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্প ও মাইটকুমড়া আশ্রয়ণ (ফেইজ-২) প্রকল্প বহুমুখী সমবায় সমিতির ৮ জনকে গাছের চারা দেওয়া হয়। সম্মাননা ক্রেস্ট ও গাছের চারা তাদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য অতিথি বৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews