1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া সংবর্ধিত বিশ্বনাথে প্রাণবন্ত আয়োজনে ‘জাতীয় সমবায় দিবস’ পালন লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালন বিভিন্ন আয়োজনে কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন বিশ্বনাথের খাজাঞ্চিতে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ
শিরোনাম
বিশ্বনাথে সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া সংবর্ধিত বিশ্বনাথে প্রাণবন্ত আয়োজনে ‘জাতীয় সমবায় দিবস’ পালন লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালন বিভিন্ন আয়োজনে কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন বিশ্বনাথের খাজাঞ্চিতে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ

বিশ্বনাথে সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া সংবর্ধিত

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪২ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য মানচেষ্টার শাহজালাল মস্ক এন্ড এডুকেশন সেন্টারের সাবেক ট্রেজারার, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দাতা সদস্য আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়াকে দেশ বিদেশে দরিদ্র মানুষের কল্যাণে সহায়তা প্রদান করে বিশেষ অবদান রাখায় আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারে অবস্থিত একটি অভিজাত রেস্টুরেন্টে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়ার সঞ্চালনায় সভাপতি মোঃ শাহীন উদ্দিন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসে কষ্টার্জিত অর্থ দেশ বিদেশের দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় তাঁর এমন কাজের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। অতিথিবৃন্দ নিজ উপজেলায় বসবাসরত দরিদ্র মানুষের বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপদ পানির সংস্থান সহ বিভিন্ন সমস্যা দূরীকরণে অগ্রাধিকার ভিত্তিতে আরো ব্যাপক সমাজসেবা ও অর্থ সহায়তা দানের আহবান জানান আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়ার প্রতি। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গৌছ আলী।

দেশ বিদেশে এবং এলাকার হতদরিদ্র মানুষের কল্যাণে সহযোগিতার হাত সবসময় প্রসারিত থাকবে এবং উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিভিন্ন শ্রেণির পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রাণবন্ত উপস্থিতিতে তাঁকে সংবর্ধিত করায় কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সংবর্ধিত আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া।

ক্বারি তুহিন মিয়ার পবিত্র কুরআন তেলাওয়াত ও উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু’র স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিলু মিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার এমাদ উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেন্টু আলী, যুক্তরাজ্যের মানচেষ্টার শাহজালাল মস্ক এন্ড এডুকেশন সেন্টারের চেয়ারম্যান দশঘর ইউনিয়নের প্রবাসী সমাজসেবক আনছার উদ্দিন, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক শাহ আলম তালুকদার তুহিন, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে এম হেকিম উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, পৌর কৃষক দলের সভাপতি নুর আলী, সাবান টেংরা জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী ফখরুল ইসলাম চৌধুরী হেলাল মিয়া, ব্যবসায়ী শহীদ বক্স চৌধুরী পিন্টু, নবীগঞ্জ থেকে আমন্ত্রিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী মাসুদ মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য বশির উদ্দিন, অলংকারী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল আহমদ, অলংকারী জবান উল্লাহ একাডেমির সহকারী প্রধান শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা বিজেপি’র আহবায়ক এসএম রফিক আহমদ, পৌর জামায়াতের সেক্রেটারি জাহিদুর রহমান, উপজেলা উলামা দলের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবের আহমদ, উপজেলা বিএনপি নেতা ছোট মিয়া, পৌর বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন, পৌর কৃষক দলের সদস্য সচিব আজিজুর রহমান, পৌর বিএনপি নেতা হেলাল মিয়া, বিশ্বনাথ নতুন বাজারের ফার্মেসি ব্যবসায়ী আপ্তাব মিয়া, পৌর সভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দশঘর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাস্টার আব্দুর রাজ্জাক, সমাজ সেবক ছালিক মিয়া, রামপাশা ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি চমক আলী, সোনা উদ্দিন, তফুর আলী, রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গৌছ আহমদ, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, অলংকারী ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাসির উদ্দীন, ব্যবসায়ী নানু মিয়া, সৌদি আরব প্রবাসী টেংরা গ্রামের বাসিন্দা তাজ উদ্দিন, ক্বারি মুস্তফা আহমদ, ব্যবসায়ী শাহীন আহমদ, টেংরা প্রগতি যুব সংঘের সভাপতি জিল্লুল হক মুহিদ, উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক এস এ সাজু, মিডিয়া কর্মী আলী হোসেন মোল্লা, ইয়াসিন মির্জা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়াকে সম্মাননা স্মারক প্রদান হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews