জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নড়াইলের লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” ২০২৬-২৭ সিজন-২ প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রতিযোগিতার উদ্ধোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সময়ে নড়াইলের লোহাগড়া উপজেলায় উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্ধোধনী অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান, সদস্য সচিব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শিকদার মকবুল হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) আলি আকবর, উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. মাছুম খান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী ওয়ালী উল্যাহ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার চন্দ্রলিকা দাসাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষার্থীরা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
লোহাগড়া উপজেলার নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান বলেন, এ প্রতিযোগিতা শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।