1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালন বিভিন্ন আয়োজনে কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন বিশ্বনাথের খাজাঞ্চিতে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত 
শিরোনাম
লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালন বিভিন্ন আয়োজনে কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন বিশ্বনাথের খাজাঞ্চিতে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ লোহাগড়ায় পিক-আপের ধা*ক্কা/য় ভ্যান চালক নি/হ+ত যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন 

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৭৯ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

প্রাথমিক শিক্ষায় মেধাবী ছাত্র ছাত্রীদের অগ্রগতি ও মেধাবী শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার মান এগিয়ে নিতে বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক  যুক্তরাজ্য প্রবাসী মজিদ আম পল্লী এন্ড এগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা বশির আলীর ব্যবস্থাপনায় উপজেলার অলংকারী ইউনিয়নে প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে ১ম মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় টেংরা জবান উল্লাহ প্রাইমারি এন্ড হাই স্কুল হল রুমে শুরু হয় পরীক্ষা কার্যক্রম। ইউনিয়নের সরকারি ও বেসরকারি মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণের মাধ্যমে সমাপ্ত হয় মেধা বৃত্তি পরীক্ষা। 

বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের কৃতি সন্তান 

প্রবাসী বশির আলী অর্থায়নে ও দেশের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্পৃক্ততায় ৭ সদস্যের বৃত্তি বাস্তবায়ন কমিটির পরিশ্রমে ১ম বারের মত এই মেধা বৃত্তি পরীক্ষা সফল ভাবে সম্পন্ন হয়েছে। 

শিক্ষা ক্ষেত্রে অবদান রাখতে বশির আলীর মরহুম পিতা মজিদ আলী ও বিশ্বনাথ উপজেলার টেংরায় বশির আলীর প্রতিষ্ঠিত একমাত্র বাণিজ্যিক আম বাগান “মজিদ আম পল্লী এন্ড এগ্রো ফার্মে”র নাম যুক্ত করে এই মেধা বৃত্তির নামকরণ করা হয়েছে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি ২০২৬ইং। আজকের মেধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের আগামী জানুয়ারি মাসে নগদ অর্থ, ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও সনদ প্রদান আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হবে বলে জানান বৃত্তি বাস্তবায়ন কমিটির সভাপতি বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শাহীন উদ্দিন। ১ম, ২য়, ৩য় ও সাধারণ বৃত্তি সহ মোট ১৫ জনকে মেধাবী উত্তীর্ণ হিসেবে পুরস্কৃত করা হবে। 

বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করছেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ছাত্র ছাত্রীদের অভিভাবক ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় তারা আয়োজক ও বাস্তবায়ন কর্তৃপক্ষের এমন মহতি আয়োজনকে স্বাগত জানিয়ে ভূয়সী প্রশংসা করেন। স্থানীয় ভাবে শিক্ষার উৎকর্ষ ও মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নে এমন কার্যক্রম ভবিষ্যতেও চলমান রাখার দাবী জানান তারা।

পরীক্ষা শুরুর পর প্রধান অতিথি হিসেবে হল পরিদর্শন করেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক একাধিক বারের নির্বাচিত চেয়ারম্যান লিলু মিয়া। 

এসময় বিশেষ অতিথি হিসেবে হল পরিদর্শন করেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার এমাদ উদ্দিন, সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান উরফি মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, পালেচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম হেকিম উদ্দিন, লালাবাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, প্রধান শিক্ষক আ.হ.ম গোলাম রব হাসনু, প্রধান শিক্ষক  মাসুক আহমদ, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজম আলী, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হারুন-উর রশীদ, বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুহেল মিয়া, শিক্ষক নানু মিয়া, শাহজির গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়সল আহমদ সুবাহদার, টুকের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হুসনেআরা বেগম, নতুন কুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম, সহকারী শিক্ষিকা হাফসা খানম, পিয়ারা বেগম, রিংকু রানী পাল, বিশিষ্ট মুরব্বি সাবান টেংরা জামে মসজিদের মোতাওয়াল্লী ফখরুল ইসলাম চৌধুরী, হেলাল মিয়া চৌধুরী, আছকর আলী, শহীদ বক্স চৌধুরী পিন্টু, অলংকারী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল আহমদ, ইউনিয়ন বিএনপির নেতা নাছির উদ্দীন, টেংরা প্রগতি যুব সংঘের সাবেক সভাপতি জিল্লুল হক মুহিদ, জবান উল্লাহ একাডেমির পরিচালক আব্দুল মন্নান, মঈন উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম, জবান উল্লাহ একাডেমির প্রধান শিক্ষক দিলোয়ার হোসেন, সিলেট জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক আমির আলী, বিশ্বনাথ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক আওলাদ হোসেন, ব্যবসায়ী রাজু মিয়া, শিক্ষক ফেরদৌস আহমদ, বিশ্বনাথ থানার এএসআই সিরাজ মিয়া, বৃত্তি বাস্তবায়ন কমিটির সভাপতি সাংবাদিক শাহিন উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক রফিকুল হক জুনেদ, বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাস, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, সদস্য মিশুক চন্দ্র দাস, আব্দুল হামিদ সহ জবান উল্লাহ প্রাইমারি এন্ড হাই স্কুলের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews