1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত, চেক ও গাছের চারা বিতরণ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা এসএসসি’র বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় লোহাগড়ায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নি*হ*ত সিলেটের সাদা পাথরে নৌকা ভাড়া ৫০ টাকা বাড়ানোর দাবিতে মাঝিদের কর্মবিরতি ‎চ্যানেল ৩৬-এ প্রকাশিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রসঙ্গে প্রতিবাদ লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা
শিরোনাম
যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত, চেক ও গাছের চারা বিতরণ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা এসএসসি’র বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় লোহাগড়ায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নি*হ*ত সিলেটের সাদা পাথরে নৌকা ভাড়া ৫০ টাকা বাড়ানোর দাবিতে মাঝিদের কর্মবিরতি ‎চ্যানেল ৩৬-এ প্রকাশিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রসঙ্গে প্রতিবাদ লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, পুরস্কৃত ৪ দক্ষ চালক লোহাগড়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াগাতিতে গাঁ/জা সহ ২ মা+দ-ক কারবারি আ/ট*ক কোম্পানীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নড়াইলের কালিয়ায় বিদ্যু*ৎ/স্পৃ*ষ্টে যুবকের মৃ/ত্যু

যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

আর্থসামাজিক উন্নয়নে ও দরিদ্র মানুষের কল্যাণে
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী বংশদ্ভূত দ্বারা প্রতিষ্ঠিত গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল এর যুক্তরাজ্য সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার, ১লা নভেম্বর ২০২৬, যুক্তরাজ্যের সুইনডনের নিকটবর্তী রয়্যাল উটন ব্যাসেটের ২১ হাই স্ট্রিটে অবস্থিত ‘ব্যাসেট স্পাইস’ (Bassett Spice)-এ GSC – সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা (AGM) সফলভাবে অনুষ্ঠিত হয়।

এইচ খালেদ খাঁনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান, সাধারণ সম্পাদক মো. দারা হাসান পলাশ এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান আজাদ মিয়া। এসময় আজাদ মিয়া বার্ষিক আর্থিক প্রতিবেদন এবং বিগত বছরের কার্যক্রম উপস্থাপন করে বক্তব্য রাখেন। পরিকল্পনা বাস্তবায়ন, আর্থিক অনুদান বিতরণ ও সংগঠনের কর্মপরিকল্পনার রূপরেখা উপস্থাপন করে বক্তব্য প্রদান করে উপস্থিত সদস্য ও অতিথিদের কাছ থেকে উষ্ণ প্রশংসা লাভ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরজু মিয়া এমবিই (এনইসি কোষাধ্যক্ষ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম আব্দুল গনি (এনইসি সদস্য), সাবেক সাধারণ সম্পাদক ডি এল মাকরাম আলী আফরোজ, ভাইস চেয়ারম্যান আব্দুল রুশন চেরাগ আলী, কোষাধ্যক্ষ এম আখলাকুর রহমান মাসুম, বিশিষ্ট সমাজসেবক, প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কে’র সদস্য, “সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউ.কে’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেলিম আহমেদ সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের স্থান প্রদান, সুস্বাদু খাবার ও আপ্যায়নের ব্যবস্থা করার জন্য এম আখলাকুর রহমান মাসুম এবং ব্যাসেট স্পাইস’-এর সকল কর্মীকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনের নেতৃবৃন্দ।

ঐক্য, বন্ধুত্ব এবং GSC—বিশেষ করে সাউথ রিজিয়নের—ক্রমাগত উন্নয়ন ও সাফল্যের প্রতি নতুন অঙ্গীকারের মধ্য দিয়ে এই বার্ষিক সাধারণ সভা সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews