1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত, চেক ও গাছের চারা বিতরণ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা এসএসসি’র বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় লোহাগড়ায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নি*হ*ত সিলেটের সাদা পাথরে নৌকা ভাড়া ৫০ টাকা বাড়ানোর দাবিতে মাঝিদের কর্মবিরতি ‎চ্যানেল ৩৬-এ প্রকাশিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রসঙ্গে প্রতিবাদ লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা
শিরোনাম
যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত, চেক ও গাছের চারা বিতরণ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা এসএসসি’র বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় লোহাগড়ায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নি*হ*ত সিলেটের সাদা পাথরে নৌকা ভাড়া ৫০ টাকা বাড়ানোর দাবিতে মাঝিদের কর্মবিরতি ‎চ্যানেল ৩৬-এ প্রকাশিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রসঙ্গে প্রতিবাদ লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, পুরস্কৃত ৪ দক্ষ চালক লোহাগড়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াগাতিতে গাঁ/জা সহ ২ মা+দ-ক কারবারি আ/ট*ক কোম্পানীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নড়াইলের কালিয়ায় বিদ্যু*ৎ/স্পৃ*ষ্টে যুবকের মৃ/ত্যু

লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

“দক্ষ যুব গড়বে দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায়
নড়াইলের লোহাগড়ায় জাতীয় যুব দিবস রেববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে পালিত হয়েছে।

দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে সকসল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হেমায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া উপজেলা আর্ণ প্রকল্পের ম্যানেজার জগদীশ মন্ডল,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামচুল হক আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী ওয়ালী উল্যাহসহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব আত্মকর্মী, প্রশিক্ষণার্থীগণ ও যুব সংগঠকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিভিন্ন ট্রেডে দক্ষ দুই জন যুবকের মধ্যে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকার ঋণের চেক প্রদান করা হয়। তারা হচ্ছে উপজেলার শালবরাত গ্রামের মো. চুন্নু মোল্যা ও উপজেলার কোলা গ্রামের মো. নাহিদ শেখ।
এছাড়া যুব আত্মকর্মী, প্রশিক্ষণার্থীগণ ও যুব সংগঠকদের মধ্যে ১০০ টি গাছের চারা বিতরণ করা হয়। এগুলো তাদের হাতে তুলে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামানসহ অন্যান্য অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করার ওপর
গুরুত্বারোপ করেন। এ সময় যুবকদের স্বাবলম্বী করে গড়ে তুলতে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews