জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও-রুম টু রিড বাংলাদেশ নড়াইল অফিসের আয়োজনে এ দিবস পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সৈয়দ মহসীন আলীর সঞ্চালনায় বক্তব্য দেন জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও-রুম টু রিড বাংলাদেশ নড়াইল অফিসের প্রোগ্রাম অফিসার তাহমিনা তৈয়ব, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুন্নাহার, সিনিয়র শিক্ষক সাধনা রানী বিশ্বাস, বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম প্রমুখ।
এছাড়াও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুস ছালাম, ললিত মোহন মন্ডল, লাখী রানী সাহা,
সহকারী শিক্ষক পলাশ কুমার সরকার, মো. রাখী বিল্লাহ, মো. মতিউর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।