1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ লোহাগড়ায় পিক-আপের ধা*ক্কা/য় ভ্যান চালক নি/হ+ত যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা
শিরোনাম
প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ লোহাগড়ায় পিক-আপের ধা*ক্কা/য় ভ্যান চালক নি/হ+ত যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত, চেক ও গাছের চারা বিতরণ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা এসএসসি’র বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় লোহাগড়ায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নি*হ*ত সিলেটের সাদা পাথরে নৌকা ভাড়া ৫০ টাকা বাড়ানোর দাবিতে মাঝিদের কর্মবিরতি

প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর অম্বিকাচরণ (এ,সি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল ওয়াদুদসহ প্রয়াত অন্যান্য শিক্ষক-কর্মচারীদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

কাশিপুর অম্বিকাচরণ (এ,সি) মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো.আব্দুর রহিম শেখের সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক এস এম ছায়েুর রহমান।

কাশিপুর অম্বিকাচরণ (এ,সি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. শিমুল মোল্যা ও মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় স্মরণ সভায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন নড়াইল জেলা মাধয়মিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন, লোহাগাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, কাশিপুর অম্বিকাচরণ (এ,সি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারা হোসেন, প্রাক্তন শিক্ষার্থী বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, বিসিএস শিক্ষা কর্মকর্তা প্রদীপ চক্রবর্তী, বিসিএস শিক্ষা পরিতোষ কুমার হোড, কাশিপুর অম্বিকাচরণ (এ,সি) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তামান্না খানম, ব্যাংকার শাহারিয়ার সবুজ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম, চিকিৎসক ফারজানা আক্তার বিথী, সুশান্ত কুমার ঘোষ, শিক্ষক মো. শাহিনুর রহমান, মো. জাকির হোসেন, শিক্ষক শাহ আলমগীর, মো. আমিনুল হক, মো. রকিবুল ইসলাম, মো. মো. আতিকুল ইসলাম, ইকরাম শিকদার, আবু ছালে মুছা, মো. শওকত শেখ, মুন্সী আরাফাত হোসেন প্রমুখ।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,অভিভাবকবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো.আব্দুর রহিম শেখ।

সভায় বক্তারা মরহুম আব্দুল ওয়াদুদসহ প্রয়াত অন্যান্য শিক্ষক-কর্মচারীদের শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে তাদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

স্মরণ সভায় বক্তারা বলেন, আদর্শ শিক্ষকের মৃত্যু হয় না। শিক্ষকরা তাদের সততা, দক্ষতা, য়োগ্যতা,দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মনোজগতেঅমরত্বের বীজ বপন করে গেছেন। আদর্শবান শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের শুধু স্বপ্নই নয়, স্বপ্ন পূরণের সঠিক পথ দেখিয়েছেন। প্রতিটি মানুষ তার কর্মেই বেঁচে থাকেন। সরলতা ও ব্যক্তিত্ব মানুষকে কখনো মরতে দেয় না।

কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো.আব্দুর রহিম শেখ বলেন, মৃত্যুর পরও মানুষ তার কর্ম থেকে উপকৃত হয়। শিক্ষকরা তেমনি একজন ব্যক্তি। শিক্ষকরা শিক্ষার্থীদের পিতৃতুল্য অভিভাবক। একজন আদর্শ শিক্ষকের যেসব গুণাবলী থাকা দরকার অত্র বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ প্রয়াত অন্যান্য শিক্ষক-কর্মচারীদের মধ্যে সবই ছিলো। তাদের শুন্যতা সহজে পূরন হবে না। মহৎ কর্মগুলের কারণে তাদেরাসীীীর পরকালের জীবন সুখী হবে। আমরা প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে আগামী দিনেও দোয়া মাহফিল অব্যাহত রাখবো।

অনষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবু মুছা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews