1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত কর্মে প্রশংসিত- ডিসি ইসরাত জাহান কেয়াকে ঘিরে বাড়ছে নরসিংদীবাসীর প্রত্যাশা বিশ্বনাথে সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া সংবর্ধিত বিশ্বনাথে প্রাণবন্ত আয়োজনে ‘জাতীয় সমবায় দিবস’ পালন লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালন বিভিন্ন আয়োজনে কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন বিশ্বনাথের খাজাঞ্চিতে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ
শিরোনাম
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত কর্মে প্রশংসিত- ডিসি ইসরাত জাহান কেয়াকে ঘিরে বাড়ছে নরসিংদীবাসীর প্রত্যাশা বিশ্বনাথে সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া সংবর্ধিত বিশ্বনাথে প্রাণবন্ত আয়োজনে ‘জাতীয় সমবায় দিবস’ পালন লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালন বিভিন্ন আয়োজনে কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন বিশ্বনাথের খাজাঞ্চিতে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু

কর্মে প্রশংসিত- ডিসি ইসরাত জাহান কেয়াকে ঘিরে বাড়ছে নরসিংদীবাসীর প্রত্যাশা

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

নরসিংদী প্রতিনিধি:

একটি জেলার উন্নয়ন কেবল রাস্তাঘাট, সেতু কিংবা বড় বড় অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত উন্নয়ন তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন অসহায় মানুষের মুখে হাসি ফোটে, বিপদে মানুষ প্রশাসনকে পাশে পায়, দরিদ্র পরিবারের সন্তান শিক্ষার সুযোগ পায়, অসুস্থ মানুষ চিকিৎসার সহযোগিতা পায় এবং সাধারণ মানুষ সরকারি সেবা গ্রহণে হয়রানিমুক্ত পরিবেশ খুঁজে পায়। একজন দায়িত্বশীল প্রশাসকের মানবিকতা, আন্তরিকতা ও কর্মতৎপরতাই পারে একটি জেলার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করতে।

নরসিংদীতে সেই নতুন প্রত্যাশার নাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই তাঁর বিভিন্ন মানবিক, প্রশাসনিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রমে সক্রিয়তা, নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ এবং জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বয়—বিভিন্ন ক্ষেত্রেই তাঁর সম্পৃক্ততা নিয়ে আলোচনা হচ্ছে।

একজন প্রশাসকের প্রকৃত পরিচয় তাঁর পদবি কিংবা ক্ষমতায় নয়; বরং সাধারণ মানুষের প্রয়োজনে তাঁর ভূমিকা, দায়িত্ববোধ ও কাজের মধ্য দিয়ে। সেই জায়গা থেকেই ইসরাত জাহান কেয়ার মানবিক উদ্যোগগুলো নরসিংদীর মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

অসুস্থ ও রোগাক্রান্ত মানুষের চিকিৎসার জন্য সহযোগিতা, বিধবা ও স্বামীহারা নারীদের পাশে দাঁড়ানো, অসচ্ছল পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা এবং দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ তৈরিতে উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। কোথাও চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা, কোথাও শিক্ষা উপকরণ, আবার কোথাও শিশুদের বিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে সহায়তা দেওয়া হচ্ছে।

নরসিংদীর আলোচিত অদম্য শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়া, যিনি সবার কাছে পরিচিত দুখু মিয়া নামে, তাঁর পাশে দাঁড়ানোর ঘটনাটিও জেলা প্রশাসকের মানবিক উদ্যোগের অন্যতম আলোচিত দৃষ্টান্ত।

জন্ম থেকেই দুই হাত না থাকলেও অদম্য ইচ্ছাশক্তি ও মনোবল নিয়ে পা দিয়ে লিখে শিক্ষাজীবন শেষ করেছেন দুখু মিয়া। নিজের উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন ‘প্রতিভা দুখু মিয়া কিন্ডারগার্টেন’। সেখানে শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। তাঁর জীবনসংগ্রামের গল্প দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর নরসিংদী জেলা প্রশাসন দুখু মিয়ার পাশে দাঁড়ায়। ১২ অক্টোবর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া সদর উপজেলার পাঁচদোনা এলাকার তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি দুখু মিয়ার জীবনসংগ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। বিদ্যালয়টির নিবন্ধন, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গ উচ্চবিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে সরকারি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও স্কুলব্যাগ ও গাছের চারা বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের এই মানবিক সহায়তায় আবেগপ্লুত হয়ে শিক্ষক দুখু মিয়া বলেন, “দুটি হাত না থাকলেও কখনো দমে যাইনি, শিশুদের শিক্ষা দিতে নিজের জীবন বাজি রেখেছি। কিন্তু কখনো ভাবিনি প্রশাসনের শীর্ষ কর্মকর্তা নিজে এসে আমার স্কুলে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়াবেন। ডিসি স্যার আমার স্কুলের নিবন্ধন ও অবকাঠামো উন্নয়নের যে আশ্বাস দিয়েছেন, তাতে নরসিংদীর পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আলো ছড়ানোর কাজ অনেক সহজ হয়ে যাবে।”

দুখু মিয়ার মতো একজন অদম্য মানুষ ও তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো শুধু একজন ব্যক্তিকে সহযোগিতা করা নয়, বরং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ। এ ঘটনায় জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নরসিংদীর মানুষের মধ্যে প্রশংসা ও প্রত্যাশা আরও বাড়িয়েছে।

গত ২৩ আগস্ট জেলার ১২০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তার চেক বিতরণের খবরও প্রকাশিত হয়েছে। তাঁদের মধ্যে অসহায়, প্রতিবন্ধী, রোগাক্রান্ত ও দরিদ্র মানুষ ছিলেন। এ ধরনের উদ্যোগ প্রমাণ করে, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তার ক্ষেত্রেও জেলা প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্বেরচর গ্রামের স্বামী পরিত্যক্তা দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধা হারেছা বেগমের পরিবারের দুরবস্থার বিষয়টি নজরে এলে তাঁদের পাশে দাঁড়ান জেলা প্রশাসক। পরিবারটির ছয় সদস্যই প্রতিবন্ধিতার সঙ্গে জীবনযাপন করছেন। তাঁদের জন্য সরকারি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা, প্রতিবন্ধী শিশুদের পড়াশোনার উপকরণ ও আসবাবপত্র এবং একটি গাভী প্রদানের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য তাঁদের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। ইতোমধ্যে পরিবারের তিন সদস্যের চোখের চিকিৎসাও সম্পন্ন হয়েছে।

উপকারভোগী বৃদ্ধা হারেছা বেগম তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে চোখে পানি নিয়ে বলেন, “আমাদের পুরো পরিবারটা অন্ধ ও প্রতিবন্ধী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছিল। দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা ছিল না। ডিসি ম্যাডাম খবর পেয়ে আমাদের ঘরে গাভী পাঠিয়েছেন, থাকার জন্য সুন্দর টিনের ঘর বানিয়ে দিয়েছেন এবং আমার সন্তানদের চোখের চিকিৎসার ব্যবস্থা করেছেন। তিনি না থাকলে আমরা হয়তো না খেয়ে কিংবা বিনা চিকিৎসায় মারা যেতাম।”

শুধু চিকিৎসা কিংবা আর্থিক সহযোগিতায় সীমাবদ্ধ থাকেননি তিনি। পরিবারটির বসবাসের পরিবেশ উন্নত করতেও উদ্যোগ নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার মাধ্যমে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী ফোরামের সহযোগিতার মাধ্যমে নির্মাণ করে দেওয়া হয় একটি টিনের ঘর। পরবর্তী সময়ে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলও পরিবারটির জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করেন।

এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী ইমরানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় একটি ল্যাপটপ। নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন দুর্ঘটনায় নিহত মো. সুজন মিয়ার পরিবারের প্রতিও সহযোগিতার হাত বাড়িয়ে দেন জেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews