1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ লোহাগড়ায় পিক-আপের ধা*ক্কা/য় ভ্যান চালক নি/হ+ত যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত, চেক ও গাছের চারা বিতরণ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা এসএসসি’র বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
শিরোনাম
বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ লোহাগড়ায় পিক-আপের ধা*ক্কা/য় ভ্যান চালক নি/হ+ত যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত, চেক ও গাছের চারা বিতরণ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা এসএসসি’র বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় লোহাগড়ায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নি*হ*ত সিলেটের সাদা পাথরে নৌকা ভাড়া ৫০ টাকা বাড়ানোর দাবিতে মাঝিদের কর্মবিরতি ‎চ্যানেল ৩৬-এ প্রকাশিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রসঙ্গে প্রতিবাদ লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

বিশ্বনাথের দোহাল গ্রামের খ্যাতিমান ব্যক্তিত্ব মরহুম আব্দুল গফুরের পরিবারের উদ্যোগে উপজেলার প্রাথমিক স্কুলের ৫ম শ্রেণি ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে ১ম বারের মত বিশাল পরিসরে বৃত্তি পরীক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর)  দুপুরে আশুগঞ্জ বাজার হলি চাইল্ড স্কুলের সভা কক্ষে আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্টজনের উপস্থিতিতে এই মতবিনিময় সভা সম্পন্ন হয়। 

হলি চাইল্ড স্কুলের সহকারী শিক্ষক আজিমুর রহমান রাজনের পরিচালনায় হলি চাইল্ড স্কুলের পরিচালক, বৃত্তি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিজস্ব মতামত, বৃত্তি বাস্তবায়নের রূপরেখা ও পরামর্শ উপস্থাপন করে বক্তব্য রাখেন আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রেন্টু আলী।

এলাকার সুনাম বৃদ্ধি, শিক্ষা ক্ষেত্রে অবদান ও আয়োজক পরিবারের উদ্যোগ একটি মহৎ ও যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে এসময় আরো বক্তব্য রাখেন, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাহের মোহাম্মদ হেকিম উদ্দিন মাস্টার, দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাদিম জাহেদ, রামপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য জামাল আহমদ,৮ নং ওয়ার্ড সদস্য আয়াজ আলী প্রমুখ। 

বিস্তৃত পরিসরে উপজেলার সকল প্রাইমারি ( ৫ শ্রেণি) ও উচ্চ মাধ্যমিক (৮ম শ্রেণির) শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র ছাত্রীদের অবাধ অংশ গ্রহণের সুযোগ এবং অংশ গ্রহণকারী ছাত্র ছাত্রীদের সম্মানজনক মেধা বৃত্তি দিয়ে সম্মানিত করার জন্য আয়োজক কমিটির প্রতি প্রস্তাব উপস্থাপন করেন উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরীক্ষায় আগত ছাত্র ছাত্রীদের নিরাপত্তা প্রদানে এলাকাবাসীর সহযোগিতা কামনা করে নিজস্ব মতামত জানিয়ে বৃত্তি বাস্তবায়নে সকল প্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

এসময় আয়োজক কমিটির পক্ষে বক্তব্য উপস্থাপন করে বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক আতিকুর রহমান জানান, একদিনে ইংরেজি ও গণিত দুটি সাবজেক্টের পরীক্ষা সম্পন্ন করা হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের টিফিনের ব্যবস্থা করা হবে। একদিনে পরীক্ষা সম্পন্ন শেষে সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে খাতা মূল্যায়ন করে উত্তীর্ণদের যথাযথ সম্মাননামুলক নগদ বৃত্তি (টাকা) ও শিক্ষা উপকরণ প্রদান করা হবে। পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অর্জনকারী ১০ হাজার, অষ্টম শ্রেণিতে প্রথম স্থান অর্জনকারী ১০ হাজার টাকা করে ২ জন পাবেন বিশ হাজার টাকা। ২য় স্থান অর্জনকারী দুইজনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা দেওয়া হবে৷ তৃতীয় স্থান অর্জনকারী ২জন (পঞ্চম ও অষ্টম) পাবেন ৩ হাজার টাকার আর্থিক বৃত্তি। এছাড়া সাধারণ গ্রেডে আরো ২০ জনকে নগদ ১ হাজার টাকা করে বৃত্তি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। বৃত্তি সনদ, শিক্ষা উপকরণ এবং ক্রেস্ট দেয়া হবে সর্বমোট ২৬জন ছাত্র ছাত্রীকে। 

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, হলি চাইল্ড স্কুলের পরিচালক ফখরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি ফজলুর রহমান, মখদ্দুছ আলী, ওয়ারিছ আলী, আলতাব আলী, ধলা মিয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব চুনু মিয়া, আতিকুর রহমান, মুরব্বি কাওছার

 উদ্দিন, গিয়াস উদ্দিন, সাংবাদিক আলতাব হোসেন,  যুব প্রতিনিধি সোহাগ মিয়া, শামীম আহমদ, এনাম উদ্দিন,  আব্দুশ শহীদ সহ বিভিন্ন শ্রেণির পেশার ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews