সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের সংবর্ধনা প্রদান করেছে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসা বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার সুড়িরখালস্থ মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী বিশ্বনাথের সর্ববৃহৎ সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নবনির্বাচিত চেয়ারপার্সন গুলজার খান। তিনি বলেন,একজন মানুষ হাফেজ অথবা আলেম হতে হলে কত বছর পড়াশোনা করা লাগে।তারপরও তাদেরকে সে রকম মুল্যায়ন করা হয়না।এ মাদ্রাসা যাহারা পরিচালনা করতেছেন তারা কতইনা পরিশ্রম করতেছেন।
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট আমরা বিগত সময়ে মাদ্রাসা ও মাদ্রাসা শিক্ষার্থীদের সীমিত সহযোগীতা করেছি।আমাদের পরিকল্পনা আছে মাদ্রাসা ও মাদ্রাসা শিক্ষার্থীদের আরো বেশি করে সহযোগিতা করার। ইনশাআল্লাহ আমরা তা করবো।
মাদ্রাসার সাবেক অধ্যক্ষ গিয়াসউদ্দিন সাদীর পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র এডভাইজার আব্দুল হান্নান উরফি মিয়া, সমাজ সেবক আছকর আলী। মাদ্রাসা শিক্ষক মাওলানা জুবায়ের আহমদের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও ব্যবসায়ী মাওলানা শুয়াইবুর রহমান, সদস্য মোহাম্মদ মাহফুজুর রহমান বাবুল, সদস্য মোহাম্মদ জাহেদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, টেংরা প্রগতি যুব সংঘের সাবেক সভাপতি জিল্লুল হক মিহবদ মিয়া, ক্যামব্রীয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক শাহীন আহমদ রাজু, মোহাম্মদ আশিকুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, রফিকুল ইসলাম ফিরোজ, মাস্টার রেনু মিয়া, মাওলানা শরীফ উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি মাষ্টার ইমাদ উদ্দিন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।