1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গোলজার খান সংবর্ধিত ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের জানাজা সম্পন্ন, বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন পর্দার আড়ালের মূল চালিকাশক্তি: ২৪-এর আন্দোলনে নরসিংদীর সাহসের প্রতীক অ্যাডভোকেট নিগার সুলতানা দোতলায় উঠতে পারেননি অসহায় বৃদ্ধ, স্বাবলম্বী হওয়ার পথ করে দিলেন জেলা প্রশাসক-কেয়া লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নরসিংদী সদর হাসপাতালে রোগীদের পাশে ভিপি খবিরুল ইসলাম বাবুল, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম কোম্পানীগঞ্জের থানা সদর ইয়াং স্টার ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি আনোয়ার সুমন, সম্পাদক সোহেল আহমদ কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২
শিরোনাম
বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গোলজার খান সংবর্ধিত ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের জানাজা সম্পন্ন, বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন পর্দার আড়ালের মূল চালিকাশক্তি: ২৪-এর আন্দোলনে নরসিংদীর সাহসের প্রতীক অ্যাডভোকেট নিগার সুলতানা দোতলায় উঠতে পারেননি অসহায় বৃদ্ধ, স্বাবলম্বী হওয়ার পথ করে দিলেন জেলা প্রশাসক-কেয়া লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নরসিংদী সদর হাসপাতালে রোগীদের পাশে ভিপি খবিরুল ইসলাম বাবুল, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম কোম্পানীগঞ্জের থানা সদর ইয়াং স্টার ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি আনোয়ার সুমন, সম্পাদক সোহেল আহমদ কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঃ লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিশ্বনাথের আশুগঞ্জ আদর্শ বিদ্যালয়ে প্রবাসী উরফি মিয়া ও সাংবাদিক শাহিন উদ্দিন সংবর্ধিত  মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ লোহাগড়ায় দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) রিফ্রেসার্স কৃষক প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন কোম্পানীগঞ্জে পুলিশের পৃথক অভি*যানে যুবলীগ সদস্য আট*ক: ২৫ বোতল ভার*তীয় স্কা+প সহ দুই নারী গ্রেফ+তার

ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের জানাজা সম্পন্ন, বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View


সিলেট কোম্পানীগঞ্জ প্রতিনিধি:


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং পশ্চিম
ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন আর নেই।মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আছর কোম্পানীগঞ্জের কাঠালবাড়ি চৌমুহনী আলিম মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।


পরে কাঠালবাড়ি কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, মা, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকায় চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে সিলেটে ফেরার পর গত ৯ নভেম্বর পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেটের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরবর্তীতে তাঁকে মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পরও তাঁর শ্বাস-প্রশ্বাস ও অক্সিজেনের মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। অবশেষে মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

শাহ মোহাম্মদ জামাল উদ্দিন ছিলেন একজন সদালাপী, বিনয়ী ও জনবান্ধব জনপ্রতিনিধি। ২০১৬ সালে তিনি ১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে দুইবার বিআরডিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে তিনি আন্তরিক ভূমিকা রাখেন। পাশাপাশি কোম্পানীগঞ্জের অন্যতম পর্যটন আকর্ষণ সাদাপাথরকে দেশ-বিদেশে পরিচিত করে তুলতেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায়ও তাঁর অবস্থান ছিল গুরুত্বপূর্ণ। বৃহত্তর ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন তাঁর চাচা মরহুম মুরাদ আলী। বর্তমান চাচা জিহাদ আলীও চেয়ারম্যান নির্বাচিত হন।
সেই ধারাবাহিকতায় শাহ মোহাম্মদ জামাল উদ্দিনও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে এলাকার মানুষের আস্থা অর্জন করেন।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর অবদান ও মানুষের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক এলাকাবাসীর স্মৃতিতে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews