1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন পর্দার আড়ালের মূল চালিকাশক্তি: ২৪-এর আন্দোলনে নরসিংদীর সাহসের প্রতীক অ্যাডভোকেট নিগার সুলতানা দোতলায় উঠতে পারেননি অসহায় বৃদ্ধ, স্বাবলম্বী হওয়ার পথ করে দিলেন জেলা প্রশাসক-কেয়া লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নরসিংদী সদর হাসপাতালে রোগীদের পাশে ভিপি খবিরুল ইসলাম বাবুল, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম কোম্পানীগঞ্জের থানা সদর ইয়াং স্টার ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি আনোয়ার সুমন, সম্পাদক সোহেল আহমদ কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঃ লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিশ্বনাথের আশুগঞ্জ আদর্শ বিদ্যালয়ে প্রবাসী উরফি মিয়া ও সাংবাদিক শাহিন উদ্দিন সংবর্ধিত 
শিরোনাম
লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন পর্দার আড়ালের মূল চালিকাশক্তি: ২৪-এর আন্দোলনে নরসিংদীর সাহসের প্রতীক অ্যাডভোকেট নিগার সুলতানা দোতলায় উঠতে পারেননি অসহায় বৃদ্ধ, স্বাবলম্বী হওয়ার পথ করে দিলেন জেলা প্রশাসক-কেয়া লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নরসিংদী সদর হাসপাতালে রোগীদের পাশে ভিপি খবিরুল ইসলাম বাবুল, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম কোম্পানীগঞ্জের থানা সদর ইয়াং স্টার ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি আনোয়ার সুমন, সম্পাদক সোহেল আহমদ কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঃ লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিশ্বনাথের আশুগঞ্জ আদর্শ বিদ্যালয়ে প্রবাসী উরফি মিয়া ও সাংবাদিক শাহিন উদ্দিন সংবর্ধিত  মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ লোহাগড়ায় দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) রিফ্রেসার্স কৃষক প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন কোম্পানীগঞ্জে পুলিশের পৃথক অভি*যানে যুবলীগ সদস্য আট*ক: ২৫ বোতল ভার*তীয় স্কা+প সহ দুই নারী গ্রেফ+তার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত কর্মে প্রশংসিত- ডিসি ইসরাত জাহান কেয়াকে ঘিরে বাড়ছে নরসিংদীবাসীর প্রত্যাশা

দোতলায় উঠতে পারেননি অসহায় বৃদ্ধ, স্বাবলম্বী হওয়ার পথ করে দিলেন জেলা প্রশাসক-কেয়া

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

নরসিংদী প্রতিনিধি:

মানবিকতা ও জনসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। শারীরিক প্রতিবন্ধকতার কারণে জেলা প্রশাসকের কার্যালয়ের দোতলায় উঠতে না পারা এক অসহায় বৃদ্ধের কাছে নিজেই নিচে নেমে গিয়ে তাঁর সমস্যার কথা শুনেছেন এবং তাৎক্ষণিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

আজ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের সময় নিচতলায় অপেক্ষমাণ ওই বৃদ্ধকে দেখতে পান জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। খোঁজ নিয়ে জানতে পারেন, আর্থিক সহায়তার প্রত্যাশায় তিনি জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে হাঁটাচলা করতে অক্ষম হওয়ায় দোতলায় ওঠা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না।

বিষয়টি জানার পর জেলা প্রশাসক নিজেই নিচে নেমে এসে বৃদ্ধের সঙ্গে কথা বলেন এবং তাঁর অসহায়ত্বের কথা মনোযোগ দিয়ে শোনেন। পরে তাৎক্ষণিকভাবে তাঁকে একটি হুইলচেয়ার, খাবারের প্যাকেট এবং জীবিকা নির্বাহের সুযোগ তৈরির লক্ষ্যে একটি ছোট দোকান পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, “সরকারি প্রশাসনের দায়িত্ব শুধু দাপ্তরিক কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। একজন মানুষ যেন তাঁর শারীরিক বা আর্থিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় সেবা ও সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমরা চাই, সহযোগিতা পেয়ে তিনি যেন সম্মানের সঙ্গে স্বাবলম্বী হয়ে জীবনযাপন করতে পারেন।”

জেলা প্রশাসকের এই উদ্যোগে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি বৃদ্ধের দীর্ঘমেয়াদি জীবিকার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে আর্থিক সহযোগিতার মাধ্যমে একটি ছোট দোকান পরিচালনার সুযোগ করে দেওয়ার উদ্যোগটি তাঁর স্বাবলম্বী হওয়ার পথে সহায়ক হতে পারে।

একজন জনপ্রশাসনের কর্মকর্তার দায়িত্ব কেবল কার্যালয়ে বসে সিদ্ধান্ত গ্রহণ নয়, বরং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার এই মানবিক উদ্যোগ নরসিংদীতে জনবান্ধব ও মানবিক প্রশাসনের একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews