1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা এসএসসি’র বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় লোহাগড়ায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নি*হ*ত সিলেটের সাদা পাথরে নৌকা ভাড়া ৫০ টাকা বাড়ানোর দাবিতে মাঝিদের কর্মবিরতি ‎চ্যানেল ৩৬-এ প্রকাশিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রসঙ্গে প্রতিবাদ লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, পুরস্কৃত ৪ দক্ষ চালক লোহাগড়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াগাতিতে গাঁ/জা সহ ২ মা+দ-ক কারবারি আ/ট*ক
শিরোনাম
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা এসএসসি’র বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় লোহাগড়ায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নি*হ*ত সিলেটের সাদা পাথরে নৌকা ভাড়া ৫০ টাকা বাড়ানোর দাবিতে মাঝিদের কর্মবিরতি ‎চ্যানেল ৩৬-এ প্রকাশিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রসঙ্গে প্রতিবাদ লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, পুরস্কৃত ৪ দক্ষ চালক লোহাগড়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াগাতিতে গাঁ/জা সহ ২ মা+দ-ক কারবারি আ/ট*ক কোম্পানীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নড়াইলের কালিয়ায় বিদ্যু*ৎ/স্পৃ*ষ্টে যুবকের মৃ/ত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পু+ড়ি*য়ে ধ্বং*স নড়াইলে আ ট*ক ৩ ইয়া/বা*কার*বারীর সাজা

সিলেটের সাদা পাথরে নৌকা ভাড়া ৫০ টাকা বাড়ানোর দাবিতে মাঝিদের কর্মবিরতি

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৬১ Time View

:

বালু ভরাটের কারণে যেকোনো সময় বন্ধ হতে পারে সাদা পাথর পর্যটন কেন্দ্র

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে ইঞ্জিনচালিত নৌকার ভাড়া ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন নৌকার মাঝিরা। নদীভাঙন, বালু জমে নৌকা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এ দাবি জানিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় ভোলাগঞ্জ ১০ নম্বর পর্যটন ঘাটে সাদা পাথর পর্যটন ইঞ্জিনচালিত নৌকা মাঝি যুব সমিতির উদ্যোগে এ কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি চলাকালে মাঝিরা জানান, ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট থেকে সাদা পাথর পর্যটন স্পট পর্যন্ত নৌকা পরিচালনায় আগের তুলনায় ব্যয় অনেক বেড়েছে। বিশেষ করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নদীর নাব্যতা সংকট ও বালু জমে যাওয়ার কারণে নৌকা চলাচলে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। এ অবস্থায় বর্তমান ৩৫০ টাকা ভাড়ায় নৌকা পরিচালনা করে ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। তাই নৌকা ভাড়া ৫০ টাকা বাড়িয়ে ৪০০ টাকা নির্ধারণের দাবি জানান তাঁরা।
সাদা পাথর পর্যটন ইঞ্জিনচালিত নৌকা মাঝি যুব সমিতির সভাপতি মো. আইনউল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়ার সঞ্চালনায় কর্মবিরতি কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. জসিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক তারেক আহমদ, কোষাধ্যক্ষ মো. তজমুল মিয়া, সহকোষাধ্যক্ষ মো. বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া, প্রচার সম্পাদক মো. মাসুক মিয়া, ক্রীড়া সম্পাদক মো. জামাল মিয়া এবং কার্যকরী সদস্য মো. মনির মিয়া ও মো. কদর মিয়া।
বক্তারা বলেন, নৌকা পরিচালনার ব্যয় দিন দিন বৃদ্ধি পেলেও দীর্ঘদিন ধরে ভাড়া ৩৫০ টাকায় অপরিবর্তিত রয়েছে। এতে মাঝিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নৌকার জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ বিবেচনায় নিয়ে বর্তমান ভাড়া পুনর্নির্ধারণ করা জরুরি। তাই মাঝিদের জীবন-জীবিকা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় ৩৫০ টাকার পরিবর্তে ৪০০ টাকা ভাড়া নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, পর্যটকদের সেবা অব্যাহত রাখার পাশাপাশি নৌকার মাঝিদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষাও জরুরি। তাঁদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
কর্মবিরতি কর্মসূচিতে সংগঠনের অন্যান্য সদস্য ও ইঞ্জিনচালিত নৌকার মাঝিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews