জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. সাজ্জাদ হোসেন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল।
স্বাগত বক্তব্য দেন লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোল্যা এ,কে,এম কামরুল হাসান।
লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মাহমুদুল হাসান অলিক ও সুদেব কুমার এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোজাফফর হোসেন, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস প্রমুখ।
এছাড়াও বিএম লিয়াকত হোসেন, লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বিএম ফারুক আহমেদ, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, সাবেক ব্যাংকার কাজী শওকত আলী, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহাদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডলসহ অতিথি বৃন্দ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।