1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু 18th Finance Committee Meeting of BYUST Held পুলিশের অভি*যানে নরসিংদীতে ছাত্রলীগ নেতা গ্রে*প্তার, পি+স্তল-ব*ন্দুক ও গু+লি উ/দ্ধার দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন  বিশ্বনাথ জামিযা ইসলামিয়া হাজি আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন সমাজসেবক আব্দুল হান্নান উরফি মিয়া  নরসিংদী প্রতিবন্ধী সেবা কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সরকারি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন নিসচা’র মাধবদী শাখার সম্পাদকের মৃত্যু-তে কেন্দ্রীয় কমিটির শো*ক প্রকাশ ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন, তাকে সম্মান জানাতে আমি এসেছি: বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নড়াইলে ধর্ষ*ণ মামলায় আ+সা*মির যাবজ্জীবন কারা*দণ্ড, ৩ লাখ টাকা জরিমানা
শিরোনাম
তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু 18th Finance Committee Meeting of BYUST Held পুলিশের অভি*যানে নরসিংদীতে ছাত্রলীগ নেতা গ্রে*প্তার, পি+স্তল-ব*ন্দুক ও গু+লি উ/দ্ধার দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন  বিশ্বনাথ জামিযা ইসলামিয়া হাজি আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন সমাজসেবক আব্দুল হান্নান উরফি মিয়া  নরসিংদী প্রতিবন্ধী সেবা কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সরকারি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন নিসচা’র মাধবদী শাখার সম্পাদকের মৃত্যু-তে কেন্দ্রীয় কমিটির শো*ক প্রকাশ ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন, তাকে সম্মান জানাতে আমি এসেছি: বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নড়াইলে ধর্ষ*ণ মামলায় আ+সা*মির যাবজ্জীবন কারা*দণ্ড, ৩ লাখ টাকা জরিমানা লোহাগড়ায় বিএনপির বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লোহাগড়ায় ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নি*ষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের স*ন্ত্রা-স  ও নৈ+রা*জ্যের প্রতিবাদে লোহাগড়ায় বি*ক্ষোভ মিছিল সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু

দেশের উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান গুরুত্বপূর্ণ : প্রবাসী কল্যাণ মন্ত্রী

  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৫৯ Time View

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে।বৈশ্বিক মন্দা ও করোনার অভিঘাতেও দেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। দেশের এ উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের কল্যাণের কথা বিবেচনা করে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, এই ব্যাংক থেকে প্রবাসী কর্মীরা সেবাগ্রহণ করছে। বিদেশগামী কর্মীদের ঋণ প্রদানসহ বিদেশফেরত কর্মীদের আর্থ সামাজিকভাবে পুনর্বাসনে ভূমিকা রাখছে এ ব্যাংক। তিনি এ সময় বৈদেশিক কর্মসংস্থানে দালালের দৌরাত্ম ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সিলেটের গোয়াইনঘাটে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১২০ তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপরোক্ত কথা বলেন। শুক্রবার (০৭ জুলাই) সকালে গোয়াইনঘাট উপজেলা অডিটোরিয়ামে প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও মহা ব্যবস্থাপক নুর আলম সর্দারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আসলাম। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, জেলা আওয়ামীলীগের সদস্য বীরমুক্তিযুদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক,
প্রবাসী কল্যাণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন। গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা,
গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস,লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান,
রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,নিজাম উদ্দিন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews