উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।
পূর্বনির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে লোহাগড়া উপজেলার নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি) শিক্ষার্থীদের এই চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা শুরু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে সরেজমিনে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে ঘুরে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। পরীক্ষার তৃতীয় দিনেও কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসব দেখা যায়।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
জানা গেছে, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির ১ হাজার ১৬১ জন শিক্ষার্থী এ বার্ষিক পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ৩৪ জন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ৬ জন রয়েছে।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তৃতীয়
দিনের পরীক্ষা শেষে বেশ কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক জানান, প্রশ্নপত্র পাঠ্যবইয়ের নির্ধারিত সিলেবাসের মধ্য থেকেই এসেছে এবং পরীক্ষার পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তৃতীয় দিনের পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ তথ্যমতে, ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই বার্ষিক পরীক্ষা চলবে আগামী ৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। সুষ্ঠু ও সুন্দরভাবে পুরো পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল বব্যস্থা গ্রহণ করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।