জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তবর্তী মধুমতী সেতুর পশ্চিম পাশে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরের পর থেকে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মধুমতী সেতুর পশ্চিম পাশে জড়ো হতে থাকে। এরপর জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে শুরু হয় প্রতিবাদী সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম।
সমাবেশে লোহাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: রসুল সিকদারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদূর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো: আহাদুজ্জামান বাটু, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো: মিলু শরীফ।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল হাসান বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো: হেমায়েত হোসেন, সহসভাপতি মো: নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি এস এম শাহীন বিপ্লব, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জেলা যুবদলের সভাপতি মো: মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত রুবেল, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম, যুবদল নেতা রাজু আহমেদ বাপ্পিসহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। থাকতে হবে সতর্ক অবস্থায়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মধুমতী সেতুর পশ্চিম পাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।