নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৩ নভেম্বর সোমবার ২০২৬ ইং লন্ডনের একটি হোটেলে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
ট্রাস্টের আহবায়ক অধ্যাপক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় সর্বসস্মতিক্রমে বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. নুরুল ইসলাম-কে সভাপতি বিশিষ্ঠ শিক্ষানুরাগী আজম খান-কে জেনারেল সেক্রেটারি, শামীম আহমদ-কে ট্রেজারার করে ১৭ সদস্য বিশিষ্ঠ দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কমিটি গঠন করেন ট্রাস্টিগণ।

উক্ত কমিটির অন্যান্য দায়িত্বশীল সদস্যরা হলেন, ভাইস-চেয়ারপার্সন রানু খান, খালিছুর রহমান, সাইফুল আলম, মোবারক আলী, এসিসট্যান্ট সেক্রেটারি শরিফুল ইসলাম, আফজাল খান, এসিসট্যান্ট ট্রেজারার ইফতেখার শিকদার, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি আব্দুল করিম, কালচারাল সেক্রেটারি আছকির আলী, মেম্বার আব্দুর রকিব, কনর মিয়া, পরতাব আলী ও শামীম আহমদ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।