1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদী প্রতিবন্ধী সেবা কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সরকারি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন নিসচা’র মাধবদী শাখার সম্পাদকের মৃত্যু-তে কেন্দ্রীয় কমিটির শো*ক প্রকাশ ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন, তাকে সম্মান জানাতে আমি এসেছি: বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নড়াইলে ধর্ষ*ণ মামলায় আ+সা*মির যাবজ্জীবন কারা*দণ্ড, ৩ লাখ টাকা জরিমানা লোহাগড়ায় বিএনপির বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লোহাগড়ায় ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নি*ষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের স*ন্ত্রা-স  ও নৈ+রা*জ্যের প্রতিবাদে লোহাগড়ায় বি*ক্ষোভ মিছিল সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শিরোনাম
নরসিংদী প্রতিবন্ধী সেবা কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সরকারি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন নিসচা’র মাধবদী শাখার সম্পাদকের মৃত্যু-তে কেন্দ্রীয় কমিটির শো*ক প্রকাশ ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন, তাকে সম্মান জানাতে আমি এসেছি: বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নড়াইলে ধর্ষ*ণ মামলায় আ+সা*মির যাবজ্জীবন কারা*দণ্ড, ৩ লাখ টাকা জরিমানা লোহাগড়ায় বিএনপির বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লোহাগড়ায় ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নি*ষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের স*ন্ত্রা-স  ও নৈ+রা*জ্যের প্রতিবাদে লোহাগড়ায় বি*ক্ষোভ মিছিল সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে সৌদি প্রবাসীর বসতভিটা দখলচেষ্টা ও পরিবারের ওপর হা*ম/লা, থানায় লিখিত অভি-যোগ নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হা/ম*লা-অ*গ্নিসং/যোগ বিশ্বনাথে সৎপুর মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ‍্যারিটি গ্রুপ বিশ্বনাথে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গুলজার খান ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে বিশ্বনাথে নিজ গ্রামবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী কয়েছ মিয়ার মতবিনিময়

নিসচা’র মাধবদী শাখার সম্পাদকের মৃত্যু-তে কেন্দ্রীয় কমিটির শো*ক প্রকাশ

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

নরসিংদী প্রতিনিধিঃ

নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ নরসিংদী জেলায় অবস্থিত নিসচার ৮টি শাখার নেতৃবৃন্দ।

তাঁর মৃত্যুর খবর পেয়ে নিসচার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়-এর নির্দেশনায় মহাসচিব লিটন এরশাদ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে মরহুমের পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়া এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় আজ বাদ জোহর মাধবদী বাজার বড় মসজিদে অনুষ্ঠিত মরহুম আব্দুল কুদ্দুসের জানাজায় অংশ নেন নিসচার নেতৃবৃন্দ। পরে রাতে তাঁরা মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নরসিংদী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন ভূইয়া সোহাগ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল সরকার, নরসিংদী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাওন খন্দকার শাহিন, মাধবদী থানা শাখার সভাপতি মোহাম্মদ মোস্তাকিম হোসেনসহ নিসচার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মরহুম আব্দুল কুদ্দুসের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

উল্লেখ্য, নিসচা পরিবারের সহযোদ্ধা আব্দুল কুদ্দুস সোমবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় মাস বয়সী এক শিশুকন্যাসহ পাঁচ কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর বড় মেয়ের বয়স মাত্র ১৩ বছর। তাঁর এমন অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও নিসচা পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নরসিংদী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews