1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় বিএনপির বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লোহাগড়ায় ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নি*ষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের স*ন্ত্রা-স  ও নৈ+রা*জ্যের প্রতিবাদে লোহাগড়ায় বি*ক্ষোভ মিছিল সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে সৌদি প্রবাসীর বসতভিটা দখলচেষ্টা ও পরিবারের ওপর হা*ম/লা, থানায় লিখিত অভি-যোগ নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হা/ম*লা-অ*গ্নিসং/যোগ বিশ্বনাথে সৎপুর মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ‍্যারিটি গ্রুপ বিশ্বনাথে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গুলজার খান
শিরোনাম
লোহাগড়ায় বিএনপির বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লোহাগড়ায় ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নি*ষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের স*ন্ত্রা-স  ও নৈ+রা*জ্যের প্রতিবাদে লোহাগড়ায় বি*ক্ষোভ মিছিল সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে সৌদি প্রবাসীর বসতভিটা দখলচেষ্টা ও পরিবারের ওপর হা*ম/লা, থানায় লিখিত অভি-যোগ নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হা/ম*লা-অ*গ্নিসং/যোগ বিশ্বনাথে সৎপুর মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ‍্যারিটি গ্রুপ বিশ্বনাথে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গুলজার খান ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে বিশ্বনাথে নিজ গ্রামবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী কয়েছ মিয়ার মতবিনিময় বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গোলজার খান সংবর্ধিত ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের জানাজা সম্পন্ন, বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন পর্দার আড়ালের মূল চালিকাশক্তি: ২৪-এর আন্দোলনে নরসিংদীর সাহসের প্রতীক অ্যাডভোকেট নিগার সুলতানা

খুলনায় ভৈরব সেতুর কাজ শুরু হচ্ছে চলতি মাসে

  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৫ Time View

মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ দীর্ঘ প্রত্যাশিত খুলনার দিঘলিয়া উপজেলার মানুষের স্বপ্ন পূরণ হতে চলছে। আগামী ডিসেম্বর মাসে ভৈরব সেতুর কাজ শুরুর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে যাচাই-বাছাই শেষে সেতুটির কাজ ‘ওয়াহিদ কন্সট্রাকশন’ নামের একটি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার বিষয়ে অনুমোদন মিলেছে। আগামী সপ্তাহে খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ প্রদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, প্রকল্পটি ২০১৯ সালের ১৭ ডিসেম্বর একনেকে অনুমোদন পায়। মূল সেতুটি হবে নগরীর রেলিগেট থেকে দিঘলিয়ার নগরঘাট ফেরিঘাট পর্যন্ত। এ ছাড়া সেতুর সঙ্গে সড়কের সংযোগ ঘটাতে ফেরিঘাট থেকে নগরীর মহসিন মোড় এবং দিঘলিয়ার নগরঘাট থেকে উপজেলার মোড় পর্যন্ত ফ্লাইওভার বা ভায়াডাক্ট নির্মাণ করা হবে।
সওজের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী গত ২৭ জুলাই ভৈরব নদের ওপর সেতু নির্মাণ কাজের দরপত্র আহ্বান করেন। দরপত্র বিক্রির শেষ সময় ছিল ২৫ আগস্ট, আবেদন করেছিলেন চারটি প্রতিষ্ঠান। ভৈরব সেতুটির দৈর্ঘ্য ধরা হয়েছে ১ দশমিক ৩১৬ কিলোমিটার এবং সেতু নির্মাণ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৬১৭ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে শুধু সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩০৩ কোটি টাকা। বাকি টাকা ব্যয় হবে জমি অধিগ্রহণসহ অন্যান্য কাজে।

সেতুটি নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ও দিঘলিয়ার সুগন্ধি গ্রামের বাসিন্দা ড. মসিউর রহমান নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া খুলনা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী সেতুটি নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে একাধিকবার জাতীয় সংসদে কথা বলেছেন। ইতোপূর্বে এ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত এসএম মোস্তফা রশিদী সুজা ও মোল্লা জালাল উদ্দিনও সংসদে সেতু নির্মাণের গুরুত্ব তুলে ধরেন।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ শনিবার রাতে বলেন ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় এটার অনুমোদন গত বৃহস্পতিবার হয়েছে। ওয়াহিদ কন্সট্রাকশন কাজ পাচ্ছে। পদ্মা সেতুর একটি পার্টে কাজ করার অভিজ্ঞতা আছে প্রতিষ্ঠানটির। আগামী সপ্তাহে কার্যাদেশ মিললে ডিসেম্বরে ভৈরব সেতুর কাজ দৃশ্যমান হতে পারে। সেতু নির্মাণে সময় ধরা হয়েছে তিন বছর। জমি অধিগ্রহণের ওপর অনেককিছু নির্ভর করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews