1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সৎপুর মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ‍্যারিটি গ্রুপ বিশ্বনাথে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গুলজার খান ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে বিশ্বনাথে নিজ গ্রামবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী কয়েছ মিয়ার মতবিনিময় বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গোলজার খান সংবর্ধিত ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের জানাজা সম্পন্ন, বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন পর্দার আড়ালের মূল চালিকাশক্তি: ২৪-এর আন্দোলনে নরসিংদীর সাহসের প্রতীক অ্যাডভোকেট নিগার সুলতানা দোতলায় উঠতে পারেননি অসহায় বৃদ্ধ, স্বাবলম্বী হওয়ার পথ করে দিলেন জেলা প্রশাসক-কেয়া লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নরসিংদী সদর হাসপাতালে রোগীদের পাশে ভিপি খবিরুল ইসলাম বাবুল, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম
শিরোনাম
বিশ্বনাথে সৎপুর মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ‍্যারিটি গ্রুপ বিশ্বনাথে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গুলজার খান ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে বিশ্বনাথে নিজ গ্রামবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী কয়েছ মিয়ার মতবিনিময় বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গোলজার খান সংবর্ধিত ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের জানাজা সম্পন্ন, বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন পর্দার আড়ালের মূল চালিকাশক্তি: ২৪-এর আন্দোলনে নরসিংদীর সাহসের প্রতীক অ্যাডভোকেট নিগার সুলতানা দোতলায় উঠতে পারেননি অসহায় বৃদ্ধ, স্বাবলম্বী হওয়ার পথ করে দিলেন জেলা প্রশাসক-কেয়া লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নরসিংদী সদর হাসপাতালে রোগীদের পাশে ভিপি খবিরুল ইসলাম বাবুল, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম কোম্পানীগঞ্জের থানা সদর ইয়াং স্টার ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি আনোয়ার সুমন, সম্পাদক সোহেল আহমদ কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঃ লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিশ্বনাথের আশুগঞ্জ আদর্শ বিদ্যালয়ে প্রবাসী উরফি মিয়া ও সাংবাদিক শাহিন উদ্দিন সংবর্ধিত 

বিশ্বনাথে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গুলজার খান

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩২ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

বিশ্বনাথ উপজেলাবাসীর আয়োজনে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত সিলেটের বিশ্বনাথ উপজেলার শিক্ষার বিস্তারে সহায়তা প্রদানকারী সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নবনির্বাচিত চেয়ারপার্সন সমাজসেবক গুলজার খান।

শনিবার (২১ নভেম্বর)  বিকেলে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলে বিশ্বনাথের সর্বস্তরের প্রতিনিধি ও জনসাধারণের উপস্থিতিতে গুলজার খানকে আনুষ্ঠানিক নাগরিক এই সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া ও বিএনপি নেতা সুরমান খানের যৌথ পরিচালনায়, পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর কামিল(এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান (পাকিছিরি) এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট ২- (বিশ্বনাথ -ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা।

এসময় বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন তাহসিনা রুশদীর লুনা । তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অবদান রাখছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট। বিশ্বনাথের শিক্ষা খ্যাতকে এগিয়ে নিতে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টিগণ অর্থ, মেধা ও পরিশ্রম ব্যয় করছেন দীর্ঘদিন ধরে। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মতো সংগঠনগুলো শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গুলজার খানের মতো নিবেদিত সমাজসেবকদের সম্মানিত করা শুধু একজন ব্যক্তি কে সম্মান প্রদান নয়, বরং সমাজের ভালো কাজের স্বীকৃতি ও অন্যদের মানবকল্যাণে এগিয়ে আসার অনুপ্রেরণা যোগাবে। প্রবাসের কষ্টার্জিত অর্থ দিয়ে নিজ জন্মভূমির উন্নয়নে অবদান রাখায়  তাদের কাছে বিশ্বনাথবাসী কৃতজ্ঞ। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কের নবনির্বাচিত চেয়ারপার্সন ও বিশিষ্ট সমাজসেবী গুলজার খানকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নাগরিক সংবর্ধনা প্রদান করছে বিশ্বনাথের সর্বস্তরের জনগণ। এজন্য বিশ্বনাথবাসী প্রশংসার দাবিদার। প্রবাসীদের সম্মান জানানোর এ মহতি উদ্যোগ বিশ্বনাথের উন্নয়ন ও শিক্ষার অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ  করবে। এসময় প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টিগণ যেন তাদের শিক্ষার প্রসারে পরিচালিত বিস্তৃত কার্যক্রম ও সহযোগিতা অব্যাহত রাখেন এমন আহবান জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসময় গুলজার খান বলেন, আমাকে ঘিরে আজকের এই নাগরিক সংবর্ধনা আমার জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় একটি মুহূর্ত। সর্বস্তরের মানুষের ভালোবাসায় সম্মিলিত এই আয়োজনে আমি মুগ্ধ। এমন আয়োজনে বিশ্বনাথবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির সভাপতি ও প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র সদস্য গৌছ আলী, বিশ্বনাথ সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বর্তমান অধ্যক্ষ আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য গৌছ আলী ও মুমিন খান মুন্না, আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভেজ রশিদ মঙ্গল, রামসুন্দর সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মতিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল কান্তি দে, মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার প্রেন্সিপাল মাওলানা নুরুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সামসুল ইসলাম, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বাবুল কান্তি দে মেঘল, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, জেলা জামায়াত নেতা মাওলানা মাহমুদুর রহমান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন  ট্রাস্টের ট্রাস্টি আব্দর রব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রভেল, বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা প্রমূখ। 

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইয়াছিন আহমদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া আরও ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানায় জাসাস উপজেলা শাখা ও জিয়া মঞ্চের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

 অনুষ্ঠানে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews