1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু 18th Finance Committee Meeting of BYUST Held পুলিশের অভি*যানে নরসিংদীতে ছাত্রলীগ নেতা গ্রে*প্তার, পি+স্তল-ব*ন্দুক ও গু+লি উ/দ্ধার দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন  বিশ্বনাথ জামিযা ইসলামিয়া হাজি আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন সমাজসেবক আব্দুল হান্নান উরফি মিয়া  নরসিংদী প্রতিবন্ধী সেবা কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সরকারি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন নিসচা’র মাধবদী শাখার সম্পাদকের মৃত্যু-তে কেন্দ্রীয় কমিটির শো*ক প্রকাশ ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন, তাকে সম্মান জানাতে আমি এসেছি: বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নড়াইলে ধর্ষ*ণ মামলায় আ+সা*মির যাবজ্জীবন কারা*দণ্ড, ৩ লাখ টাকা জরিমানা
শিরোনাম
তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু 18th Finance Committee Meeting of BYUST Held পুলিশের অভি*যানে নরসিংদীতে ছাত্রলীগ নেতা গ্রে*প্তার, পি+স্তল-ব*ন্দুক ও গু+লি উ/দ্ধার দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন  বিশ্বনাথ জামিযা ইসলামিয়া হাজি আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন সমাজসেবক আব্দুল হান্নান উরফি মিয়া  নরসিংদী প্রতিবন্ধী সেবা কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সরকারি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন নিসচা’র মাধবদী শাখার সম্পাদকের মৃত্যু-তে কেন্দ্রীয় কমিটির শো*ক প্রকাশ ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন, তাকে সম্মান জানাতে আমি এসেছি: বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নড়াইলে ধর্ষ*ণ মামলায় আ+সা*মির যাবজ্জীবন কারা*দণ্ড, ৩ লাখ টাকা জরিমানা লোহাগড়ায় বিএনপির বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লোহাগড়ায় ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নি*ষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের স*ন্ত্রা-স  ও নৈ+রা*জ্যের প্রতিবাদে লোহাগড়ায় বি*ক্ষোভ মিছিল সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু

ক্যাপসিকাম চাষে লাভবান বিশ্বনাথের একাধিক চাষী

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯১ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

ক্যাপসিকাম ( মিষ্টি মরিচ) ফসলের সাথে সকল কৃষকের পরিচয় নেই। ধীরে ধীরে পরিচয়ের পাশাপাশি এটি চাষাবাদে ঝুঁকছেন বিশ্বনাথের চাষীরা। ফসলটি মুলত মেক্সিকো, তুরস্ক, ইন্দোনেশিয়া ও স্পেনের। এখন দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যাপক হারে বাংলাদেশে ও এখন চাষ হচ্ছে। মরিচের মত দেখতে এটি সবজি হিসেবে রান্না করে খেতে সুস্বাদু ও পুষ্টিকর। ছোট মাছের সাথে তরকারি, সবজি ও সালাদ করে ও খাওয়া যায় এটি। 

এছাড়া সঠিক পরামর্শ এবং পরিচর্চায় কম জমিতে অধিক পরিমাণে ফসল উৎপাদন করে অধিক মুনাফা অর্জন সম্ভব হয়। দিনদিন এর চাহিদা বাড়ায় কৃষকেরা ক্যাপসিকাম আবাদে ঝুঁকছেন। 

বিশ্বনাথ উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে এবছর উপজেলায় প্রায় ৪ হেক্টর ভূমিতে ক্যাপসিকামের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে ৫০ থেকে ৬০ মেট্টিকটন ফসল উৎপাদন হয়। প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ দরে বিক্রি হয়ে থাকে। প্রতি বিঘা জমিতে খরছের পরিমান ৫০ থেকে ৫৫ হাজার টাকা হলেও আয় করা যায় আড়াই লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা। প্রতি বিঘা জমিতে প্রায় ৪ হাজার ক্যাপসিকাম গাছ লাগানো যায়। একটি গাছ হতে ৩ থেকে ৫ কেজি পর্যন্ত ফল সংগ্রহ করা হয়। এটি দোআঁশ মাটিতে ও রবি মৌসুমে আবাদের উপযোগী এবং তুলনামূলক ভাল উৎপাদিত হয় বলে জানা যায়। 

ক্যাপসিকাম ( মিষ্টি মরিচ) আবাদের লক্ষ্যে উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ ও প্রণোদনা সহায়তা করা হয় কৃষকদের। এবছর উপজেলায় ক্যাপসিকামের একাধিক প্রদর্শনী মাঠ রয়েছে। মালচিং পদ্ধতিতে টাইগার জাতের বীজ দিয়ে রোপা এসকল ক্যাপসিকামের মাঠ ঘুরে উৎপাদনের চিত্র লক্ষ্য করা গেছে। কথা হয়েছে একাধিক কৃষকের সাথে। আবহাওয়া অনুকূলে থাকায় সকল চাষীরাই লাভের মুখ দেখছেন। গাছ ভর্তি ফল থেকে কাচা পাকা ফল তুলে বিক্রি করছেন হাটবাজার ও জেলা উপজেলার বাজারগুলোতে। এভাবে গাছ না মরা পর্যন্ত তারা ফসল তুলবেন। বর্তমান বাজার মূল্য রয়েছে ১৫০ টাকার উপরে প্রতি কেজি।

ক্যাপসিকাম নিয়ে কথা হয় উপজেলার নোয়ারাই গ্রামের অলক দেব, দীপু দাস, মদনপুর গ্রামের সুমন চন্দ্র ও জনি ভূষণ দাসের সাথে। তারা সবাই ১ বিঘা থেকে দুই বিঘা পর্যন্ত জমিতে ক্যাসপিকাম আবাদ করেছেন। জনি ভূষণ এ পর্যন্ত ২ লক্ষ টাকার ক্যাপসিকাম বিক্রি করতে সক্ষম হয়েছেন। আরো ২ থেকে আড়াই লক্ষ টাকার বিক্রি করার মত ফসল তার বাগানে রয়েছে। তিনি জানান, এটি দোআঁশ মাটিতে সবচেয়ে ভাল উৎপাদিত হয় এবং ভাল দামে বিক্রি হওয়ায় খরচের চেয়ে চার গুণ বেশি আয় হবে তাঁর। এটি চাষ করে তিনি এখন স্বাবলম্বী। 

উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে এবছর ক্যাপসিকামের আবাদ বেড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে এর আবাদ। উপজেলা কৃষি অফিস পরামর্শের পাশাপাশি কৃষকদের সরকারি সহায়তা প্রদান করে যাচ্ছে। যেসকল চাষীরা ক্যাপসিকাম আবাদে আগ্রহী তারা পরামর্শের জন্য কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews