জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় চলতি মৌসুমে আগাম জাতের রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের নারানদিয়া ব্লকের নারানদিয়া এলাকার কৃষক গনেশ বিশ্বাসের ৩৩ শতাংশ জমির রোপা আমন ব্রি-ধান ৮৭ এর আনুষ্ঠানিকভাবে নমুনা শস্য কর্তন করা হয়।

নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, ওই ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার সাহা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হকসহ স্থানীয় কৃষকবৃন্দ প্রমুখ।
লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানায়, উপজেলার ১২ ইউনিয়ন ও একটি পৌর সভায় চলতি রোপা আমন মৌসুমে ১১ হাজার ৪৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ হয়েছে।
আবহাওয়া অনুকুলে থাকায় এখন পর্যন্ত ধানের ভালো ফলন পাওয়া যাচ্ছে।
এদিকে কর্তন কৃত অংশের প্রাপ্ত ফলন ১৩ কেজি ৩২০ গ্রাম (কাচা), প্রাপ্ত আর্দ্রতাঃ২৩ % এবং হেঃপ্রতি ফলন ৫.৯৬ মেঃটন (ধানে)।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা বলেন, এই ধান ১২৫ থেকে ১২৭ দিনের মধ্যেই কাটা যায়। আগামী দুই সপ্তাহের মধ্যে আগাম জাতের রোপা আমন ধানের কাটা মাড়াই শেষ হবে। এ ধানের ফলন প্রতি হেক্টরে প্রায় সাড়ে ৫ মেট্রিক টন থেকে ৫.৯৬ মেট্রিক টন হয়ে থাকে। এই আগাম ধান কেটে সহজেই রবি ফসল হিসেবে সরিষা,ভুট্টা, গম কলাই আবাদ করতে পারবেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।