জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শাখা ভিত্তিক অভিভাবক ও প্রগ্রেসিভ রিপোর্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১8 জুলাই) সকাল ১০ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় অডিটোরিয়ামে এই গুরুত্বপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক কল্পনা খাতুন, সিনিয়র শিক্ষক মো. মাসুদুর রহমান, সিনিয়র শিক্ষক মো. ফসিয়ার রহমান, মানব পাচার প্রতিরোধ সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া প্রেসক্লাবের সদস্য সচিব শেখ ইকবাল হাসান শিমুল, অভিভাবক কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা এস এম মশিউল আজম হিরোক, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রোমানা, মো. বেলায়েত হোসেন, মো. জাকির হোসেন, সুরাইয়া পারভীন, ডলি বেগম, শিক্ষার্থী সিয়ান, আয়শা, আইয়ান প্রমুখ।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার সার্বিক অগ্রগতি, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার মান আরও উন্নত করার বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিস্তারিত আলোচনা সহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সুসমম্বিত সম্পর্ক গড়ে তুলার আহ্বান জানান। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, তারা দেশের সম্পদ। তারা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ ও জাতির যেমন উন্নয়ন হবে তেমনই মা-বাবাও গর্বিত হবেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।