1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধ মঞ্চ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেন্টুর মুক্তির দাবি জানিয়েছে সংগঠনের নেতা-কর্মীরা

  • Update Time : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৩৬ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ বুধবার ( ৩০ জুন) বিকাল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করে সংগঠনটি।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আল মামুন।
সমাবেশে আমিনুল ইসলাম বুলবুল বলেন, মোস্তাফিজুর রহমান সেন্টুর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নামে ফেসবুক আইডি খোলার যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ‘ডেইলি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ নামে একটি পেজে প্রধানমন্ত্রীর প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে প্রচার করা হতো যা একজন আওয়ামী পরিবারের সদস্যের অন্যতম কাজ। এই পেজে সরকারবিরোধী কোন পোস্ট নেই। আমরা সেই পেজে কোন সরকারবিরোধী লেখা খুঁজে পাইনি।

তিনি বলেন, ভুয়া ইউটিউব একাউন্ট, ফেসবুক আইডি, পেজ, গ্রুপ ইত্যাদি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত সরকারবিরোধী নানারকম অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একজন অনলাইন একটিভিস্ট সেন্টুকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান মোস্তাফিজুর রহমান সেন্টু নাটোরে স্থানীয় গ্রুপিং রাজনীতির শিকার হয়েছেন।

এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন স্বাধীন, সহ-সম্পাদক নাইমুল ইসলাম নাইম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews