1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

বিশ্বনাথে ২ কোটি টাকা ব্যয়ে পৃথিবী বিখ্যাত “মিয়াজাকি” আম চাষ শুরু

  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ Time View

:আমপল্লী পরিদর্শন করলেন উপজেলা কৃষি কর্মকর্তা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

দুই কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে বিশ্বনাথ উপজেলা অলংকারী ইউনিয়নে “মজিদ আমপল্লী এন্ড এগ্রো পার্ক”। এক শত প্রজাতির প্রায় সাড়ে পাঁচ হাজার আমগাছ নিয়ে মোট ২৭ বিঘা ( কিয়ার) জমির উপর বিশাল এই এগ্রো পার্কের যাত্রা শুরুর বয়স এখন চার বছর পেরিয়ে। বারোমাসী ও দেশি বিদেশি মিলিয়ে শতপ্রকার আমের অর্গানিক ও বাণিজ্যিক উৎপাদন, ও সম্প্রসারণ প্রক্রিয়া শুরু হয়েছে এই বাগানে। আমের মেলা আর মুকুলে চেয়ে গেছে বাগানের প্রতিটি গাছ। বিশ্বের সবচেয়ে দামী জাপানের “মিয়াজাকি” আম ও এই আম পল্লীতে এখন উৎপাদন শুরু হয়েছে। 

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোঃ বশির আলী ও জামাল আলী দুই ভাই মিলে পিতার নামে গড়ে তুলেছেন এই মজিদ আমপল্লী এন্ড এগ্রো পার্ক। টেংরার নিজ গ্রামে গড়ে উঠা পার্কে রয়েছে মৎস খামার, গরুর ফার্ম, স্থানীয় জাতের মুরগ ও ভেড়া উৎপাদন , সুপারী, নারকেল, খেজুর, সবরী, লিচু, শাকসবজি, ও উন্নত জাতের কলার সমাহার। এতে কর্মসংস্থান তৈরি, পর্যটক আকর্ষণ এবং পাশাপাশি কৃষির স্বনির্ভরতার মাধ্যমে ফলের অর্গানিক চাহিদা মিটিয়ে বাণিজ্যিক রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে উদ্যোক্তা বশির আলী ও জামাল আলী ব্যায় করেছেন প্রায় ২ কোটি টাকা। বেকারত্ব দূরীকরণ ও স্থানীয় যুবকদের মাঝে এই আমপল্লী নিয়ে বাড়ছে এখন আগ্রহ। বেকার সমস্যা দূরীকরণে বশির আলীর মত অন্যান্যা প্রবাসী কিংবা দেশের বিত্তবানরা এগিয়ে আসলে স্থানীয় পর্যায়ে ফল উৎপাদনে চাহিদা পূরণ করে ব্যাপক উন্নতি করা সম্ভব। 

অলংকারী ইউনিয়নের টেংরা মজিদ আমপল্লী এন্ড এগ্রো পার্কের অগ্রগতি ও উন্নত প্রযুক্তির মাধ্যমে পরিচর্যা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে বাগান পরিদর্শন করেন বিশ্বনাথ উপজেলা কৃষি দপ্তরের একাধিক কর্মকর্তা।

রবিবার (২৫ জানুয়ারী) দুপুর বিশ্বনাথ উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরে কর্মকর্তাগণ বাগান পরিদর্শন করে উদ্যোক্তা বশির আলীর এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন তাঁরা।

কৃষি প্রযুক্তির সহায়তা, পরামর্শ ও পতিত ভুমি কিংবা প্রবাসীদের অনাবাদি পড়ে থাকা জমির উপর বাগান ও খামার তৈরি করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব বলে মন্তব্য করেন বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন। 

এসময় কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন তার বক্তব্যে আরো বলেন, এই বাগানের উদ্যোক্তা প্রবাসী বশির আলী প্রবাসে বসবাস করে দেশের উন্নয়নে এমন অবদান রাখছেন, যা প্রশংসার যোগ্য এবং অন্যান্যাদের জন্য অনুকরণীয়। চাইলে এলাকার অন্যান্য প্রবাসী ও বেকার যুব সমাজের যুবকরা এই ধরনের উদ্যোগ নিতে পারেন। এতে কর্মসংস্থান তৈরি সহ বেকারত্ব দূরীকরণ হবে। অর্থনৈতিক সমৃদ্ধি ও মুক্তির জন্য কৃষিকে অগ্রাধিকার দেওয়া উচিৎ।

এসময় বাগানের ব্যবস্থাপনা পরিচালক মুনমুন হোসেন এগ্রো পার্কের বিভিন্ন বিষয়ে কৃষি কর্মকর্তার নিকট পরামর্শ চাইলে তাকে সকল প্রকার প্রযুক্তিগত সহায়তা, পরামর্শ দেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি।

কৃষি কর্মকর্তাদের পরিদর্শন কালে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহীন উদ্দিনের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মুজাম্মেল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা বীরেন্দ্র চন্দ্র নাথ ও বিপ্রেশ তালুকদার। 

উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, সদস্য সাংবাদিক এস এ সাজু ও বাগানের কর্মকর্তা ও কর্মচারীগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews