1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র
শিরোনাম
বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় রাস্তা পাকাকরণ কবে শেষ হবে- লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিরাপত্তা ও স*হিং/সতা প্রতি/রো/ধে ফুলবাড়িতে অ্যাডভোকেসি সভা লোহাগড়ায় আ. লীগের ৪২ জনের বিরুদ্ধে নাশকতা মামলা

পোস্টকোড নিয়ে ভোগান্তিতে বিশ্বনাথের লামাকাজীর মানুষ

  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধিঃ

অনলাইনে পোস্টকোড ব্যবহার করতে গিয়ে নানা ঝামেলায় পড়ছেন এলাকার মানুষ। সমাধানের পথ নিয়ে ঘুরছেন বিভিন্ন অফিস আদালতে। স্থানীয় ব্যবহারকারীদের দাবী, অনলাইনের বিভিন্ন কাজে পোস্টকোডটি খুজে পাওয়া যায় না। এ নিয়ে সর্বশেষ স্যোসাল মিডিয়ায় পোস্ট করে এর সমাধানের উপায় জানতে চাইছেন অনেকেই। কেউ কেউ বলছেন বিশ্বনাথ উপজেলায় পোস্ট অফিসের অবস্থান হলেও অনলাইনে পোস্টকোড ব্যবহার করলে সুনামগঞ্জ জেলার সংশ্লিষ্ঠ ঠিকানায় ব্যবহার দেখায়। সিলেট জেলার বাসিন্দারা সুনামগঞ্জ জেলা ব্যবহার করে অনেকেই পড়ছেন ঝামেলায়। এর উত্তোরণ কিভাবে সম্ভব সাধারণ নাগরিকদের জানা নেই।

 কিন্তু কি সমস্য আর কেন ভোগান্তিতে এলাকার মানুষ এমন অনুসন্ধানে জানা যায়, বিশ্বনাথ উপজেলার ১ নং লামাকাজী ইউনিয়নের পরগনা বাজার পোস্ট অফিসের পোস্টকোড নং ৩০৮৩। এটি বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের অন্তর্গত এবং সিলেট জেলা বাসিন্দারা এই পোস্ট অফিসটি ব্যবহার করেন। পোস্ট অফিসটি প্রতিষ্ঠার সময় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা পোস্ট অফিসের সাব শাখা ( ব্রাঞ্চ) হিসেবে প্রতিষ্ঠিত হয়। ডাক বিভাগের সুনামগঞ্জ রেঞ্জের আওয়াতা থাকার কারণে এটি অনলাইন ডাটাভেজে এখনও সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে। যে কারণে বিশ্বনাথের বাসিন্দারা অনলাইন ভিত্তিক কোন কাজ করতে গেলে এটি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পোস্ট অফিসের আওতায় থাকা ঠিকানা ব্যবরূত করতে হয়। সিলেট জেলার বাসিন্দারা সুনামগঞ্জ ব্যবহার করতে গিয়ে সমস্যার শিকার হচ্ছেন এমনটি জানালেন উক্ত পোস্ট অফিসের পোস্ট মাস্টার আব্দুল মতিন জালাল। তিনি জানান, লামাকাজী ইউনিয়নে যে ক’টি পোস অফিস আছে সবক’টির একি সমস্যা। সমস্যাটি সমাধানের জন্য এলাকাবাসীর সমন্বয়ে ডাক বিভাগে লিখিত আবেদন জানানো হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে বিশ্বনাথ উপজেলার পরগনা বাজারে অবস্থিত পোস্ট  অফিসের সাইনবোর্ডে ছাতক, সিলেট ঠিকানা লেখা রয়েছে। অথচ অবস্থান এবং সুবিদাভোগীরাও বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। এর সমাধানের উপায় নিয়ে এবং নানা সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দা হাফিজ তাজ উদ্দিন আহমদ, কিরণ মিয়া ও ফুল মিয়া। তারা বলেন, অনলাইন ভিত্তিক কোন ফরম ফিলাপ করতে গেলে পোস্টকোড সুনামগঞ্জ জেলার ব্যবহার করতে হয় অথচ আমরা সিলেট জেলার বাসিন্দা। ডাক বিভাগের বিভিন্ন সেবা নিয়ে আমরা ঝামেলায় আছি। আমরা চাই এর একটি সমাধান হওয়া জরুরী। পোস্ট অফিসটি সিলেটের আওতায় আনা হলে ঝামেলা মিঠবে।

এব্যাপারে ১ নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, আমার ইউনিয়নের সব পোস্ট অফিস নিয়ে এই সমস্যা রয়েছে। ডাক বিভাগ বিষয়টি দ্রুত সমাধান করে সিলেট জেলার আওতায় আনার ব্যবস্থা করার জোর দাবী জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews