এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-
১৩ নভেম্বর শনিবারকুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাস্থ পূর্ব সুখাতী হুরকাটারী এলাকায় এস আই মোঃ মাহে আলম, এস আই মোঃ আনোয়ারুল ইসলাম, এ এস আই মোঃ সানোয়ার হোসাইন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মাদক চোরাকারবারি মোঃ সাফি আহম্মেদ @ সাফি (৩৬) পিতা-মৃত দেলদার আলী এর বসত বাড়ীর পশ্চিম দুয়ারী দোচালা টিনশেড রান্নাঘরের মাচার ভিতরে বিশেষভাবে রক্ষিত ০২ টি পোটলায় ( ০২ কেজি ১০০ গ্রাম,০৩ কেজি) সর্বমোট ০৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ।
আটককৃত মাদক চোরাকারবারির বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান ।

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।