1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নি*ষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের স*ন্ত্রা-স  ও নৈ+রা*জ্যের প্রতিবাদে লোহাগড়ায় বি*ক্ষোভ মিছিল সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে সৌদি প্রবাসীর বসতভিটা দখলচেষ্টা ও পরিবারের ওপর হা*ম/লা, থানায় লিখিত অভি-যোগ নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হা/ম*লা-অ*গ্নিসং/যোগ বিশ্বনাথে সৎপুর মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ‍্যারিটি গ্রুপ বিশ্বনাথে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গুলজার খান ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে বিশ্বনাথে নিজ গ্রামবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী কয়েছ মিয়ার মতবিনিময় বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গোলজার খান সংবর্ধিত
শিরোনাম
লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নি*ষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের স*ন্ত্রা-স  ও নৈ+রা*জ্যের প্রতিবাদে লোহাগড়ায় বি*ক্ষোভ মিছিল সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে সৌদি প্রবাসীর বসতভিটা দখলচেষ্টা ও পরিবারের ওপর হা*ম/লা, থানায় লিখিত অভি-যোগ নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হা/ম*লা-অ*গ্নিসং/যোগ বিশ্বনাথে সৎপুর মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ‍্যারিটি গ্রুপ বিশ্বনাথে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গুলজার খান ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে বিশ্বনাথে নিজ গ্রামবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী কয়েছ মিয়ার মতবিনিময় বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গোলজার খান সংবর্ধিত ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের জানাজা সম্পন্ন, বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন পর্দার আড়ালের মূল চালিকাশক্তি: ২৪-এর আন্দোলনে নরসিংদীর সাহসের প্রতীক অ্যাডভোকেট নিগার সুলতানা দোতলায় উঠতে পারেননি অসহায় বৃদ্ধ, স্বাবলম্বী হওয়ার পথ করে দিলেন জেলা প্রশাসক-কেয়া লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত-২০

  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৪৫৩ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ


বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গাড়ীর সুপারভাইজার ও চালক রয়েছেন বলে জানা গেছে।

আজ রোববার (৭ মে) বিকেলে বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ষাইটপাকিয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। মিজান পরিবহন নামে যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়া যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে এসেছিল।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আগত মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ষাইটপাকিয়ার মেসার্স আনযার ফিলিং ষ্টেশনের সামনে এসে উল্টে যায়। এসময় বাসের অতিরিক্ত গতি ছিল জানিয়েছেন যাত্রীরা। ঘটনার পর বাসটির পিছনের অংশ দুমড়েমুচড়ে আড়াআড়িভাবে সড়কে পরে থাকে। বাসটিতে থাকা ৩০জন যাত্রীর ভিতর ২০জন আহত হয়। যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর তাদেরকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। অন্যান্যদের ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী মটরসাইকেল আরোহী জানান, বাসের সুপারভাইজারের ডান পা বিচ্ছিন্ন অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিমে পাঠানো হয়েছে। অতিরিক্ত গতি নিয়ে চালাতে গিয়ে চালক আর নিয়ন্ত্রন রাখতে পারেননি। যার কারণে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে পিছনের অংশের ধাক্কা লাগলে বাসটি সড়কে আড়াআড়িভাবে কাত হয়ে পরে।

বাসের যাত্রী সুমি আক্তার জানান, আমি রাজাপুর যাওয়ার উদ্দেশ্যে মাওয়া থেকে এই গাড়ীতে উঠি। বরিশাল সদরে আসার আগে সে খুবই ধীরে চালিয়েছে। এ নিয়ে যাত্রীরা তাকে বকুনি দিলে সে বরিশাল সদর পার হওয়ার পর বেপরোয়া গতিতে চালাতে থাকেন। এই বাঁকে এক্সিডেন্ট করার আগে পিছনে কয়েক জায়গায় এক্সিডেন্ট হওয়ার উপক্রম হয়েছিল।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু.আতাউর রহমান জানান, দূর্ঘটনার শিকার বাসটি সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews