1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত
শিরোনাম
বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত বিশ্বনাথে ৭ মা/ম/লার ওয়া/রেন্টভুক্ত আ/সা/মি লিটন গ্রেফ/তার ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা

ক্যাপসিকাম চাষে লাভবান বিশ্বনাথের একাধিক চাষী

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭২ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

ক্যাপসিকাম ( মিষ্টি মরিচ) ফসলের সাথে সকল কৃষকের পরিচয় নেই। ধীরে ধীরে পরিচয়ের পাশাপাশি এটি চাষাবাদে ঝুঁকছেন বিশ্বনাথের চাষীরা। ফসলটি মুলত মেক্সিকো, তুরস্ক, ইন্দোনেশিয়া ও স্পেনের। এখন দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যাপক হারে বাংলাদেশে ও এখন চাষ হচ্ছে। মরিচের মত দেখতে এটি সবজি হিসেবে রান্না করে খেতে সুস্বাদু ও পুষ্টিকর। ছোট মাছের সাথে তরকারি, সবজি ও সালাদ করে ও খাওয়া যায় এটি। 

এছাড়া সঠিক পরামর্শ এবং পরিচর্চায় কম জমিতে অধিক পরিমাণে ফসল উৎপাদন করে অধিক মুনাফা অর্জন সম্ভব হয়। দিনদিন এর চাহিদা বাড়ায় কৃষকেরা ক্যাপসিকাম আবাদে ঝুঁকছেন। 

বিশ্বনাথ উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে এবছর উপজেলায় প্রায় ৪ হেক্টর ভূমিতে ক্যাপসিকামের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে ৫০ থেকে ৬০ মেট্টিকটন ফসল উৎপাদন হয়। প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ দরে বিক্রি হয়ে থাকে। প্রতি বিঘা জমিতে খরছের পরিমান ৫০ থেকে ৫৫ হাজার টাকা হলেও আয় করা যায় আড়াই লক্ষ টাকা থেকে ৩ লক্ষ টাকা। প্রতি বিঘা জমিতে প্রায় ৪ হাজার ক্যাপসিকাম গাছ লাগানো যায়। একটি গাছ হতে ৩ থেকে ৫ কেজি পর্যন্ত ফল সংগ্রহ করা হয়। এটি দোআঁশ মাটিতে ও রবি মৌসুমে আবাদের উপযোগী এবং তুলনামূলক ভাল উৎপাদিত হয় বলে জানা যায়। 

ক্যাপসিকাম ( মিষ্টি মরিচ) আবাদের লক্ষ্যে উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ ও প্রণোদনা সহায়তা করা হয় কৃষকদের। এবছর উপজেলায় ক্যাপসিকামের একাধিক প্রদর্শনী মাঠ রয়েছে। মালচিং পদ্ধতিতে টাইগার জাতের বীজ দিয়ে রোপা এসকল ক্যাপসিকামের মাঠ ঘুরে উৎপাদনের চিত্র লক্ষ্য করা গেছে। কথা হয়েছে একাধিক কৃষকের সাথে। আবহাওয়া অনুকূলে থাকায় সকল চাষীরাই লাভের মুখ দেখছেন। গাছ ভর্তি ফল থেকে কাচা পাকা ফল তুলে বিক্রি করছেন হাটবাজার ও জেলা উপজেলার বাজারগুলোতে। এভাবে গাছ না মরা পর্যন্ত তারা ফসল তুলবেন। বর্তমান বাজার মূল্য রয়েছে ১৫০ টাকার উপরে প্রতি কেজি।

ক্যাপসিকাম নিয়ে কথা হয় উপজেলার নোয়ারাই গ্রামের অলক দেব, দীপু দাস, মদনপুর গ্রামের সুমন চন্দ্র ও জনি ভূষণ দাসের সাথে। তারা সবাই ১ বিঘা থেকে দুই বিঘা পর্যন্ত জমিতে ক্যাসপিকাম আবাদ করেছেন। জনি ভূষণ এ পর্যন্ত ২ লক্ষ টাকার ক্যাপসিকাম বিক্রি করতে সক্ষম হয়েছেন। আরো ২ থেকে আড়াই লক্ষ টাকার বিক্রি করার মত ফসল তার বাগানে রয়েছে। তিনি জানান, এটি দোআঁশ মাটিতে সবচেয়ে ভাল উৎপাদিত হয় এবং ভাল দামে বিক্রি হওয়ায় খরচের চেয়ে চার গুণ বেশি আয় হবে তাঁর। এটি চাষ করে তিনি এখন স্বাবলম্বী। 

উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে এবছর ক্যাপসিকামের আবাদ বেড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে এর আবাদ। উপজেলা কৃষি অফিস পরামর্শের পাশাপাশি কৃষকদের সরকারি সহায়তা প্রদান করে যাচ্ছে। যেসকল চাষীরা ক্যাপসিকাম আবাদে আগ্রহী তারা পরামর্শের জন্য কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews