জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল তালুকদার (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের তালুকদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল তালুকদার ওই গ্রামের কবির তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি বাগানে বাঁশ কাটতে যান উজ্জ্বল। এক পর্যায়ে বাঁশটি অসাবধানতাবশত পাশের বিদ্যুতের মেইন তারের ওপর পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।