আন্তর্জাতিক ডেস্কঃ যথাযোগ্য মর্যাদায় যুক্তরাজ্যে জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নেতৃবৃন্দ ভার্চ্যুয়ালী ভাবে সম্পৃক্ত হয়ে বঙ্গবন্ধুর জীবনাদর্শের উপর আলোচনার আলোকপাত করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে, সৈয়দ সাজিদুর রহমান ফারুক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
নেতৃবৃন্দ তাদের আলোচনায় উল্লেখ করেন, “মুজিব অবিনশ্বর : ১৫ই আগষ্ট হচ্ছে – বাঙালির ঘুরে দাঁড়াবার শপথের দিন” এই দিনের শোক কে শক্তিতে পরিনত করে দেশ আজ এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। যারা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যায় অংশ নিয়েছে তারা আজ দেশে বিদেশে ঘৃণিত। ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন বক্তারা।
বঙ্গবন্ধুর শোক দিবসে ভার্চ্যুয়ালী ভাবে পালন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অংশ গ্রহণ করেন
বর্ষিয়ান সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী। প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন, বাংলেদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জনাব, ড. গওহর রিজভী, জনাব ড. আব্দুর রাজ্জাক এমপি
প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ,
মাননীয় কৃষিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি :বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান।
বিশেষ অতিথি : মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।
এতে অংশ নেন যুক্তরাজ্য ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি, এসএমএস মিডিয়া লিঃ এর চেয়ারম্যান, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক, দানবীর আহমেদ সেলিম।