1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে টিপু সুলতানের পুষ্প বিলাস কবিতা উৎসব সম্পন্ন বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ
শিরোনাম
নড়াইলে টিপু সুলতানের পুষ্প বিলাস কবিতা উৎসব সম্পন্ন বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১

গভীর রাতে মাহমুদুল হাসান সোহাগ এর নৈশ প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • Update Time : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৬৯ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধি.লালমনিরহাটের হাতীবান্ধা,পাটগ্রামে রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সদস্য ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ এর পৃষ্ঠপোষকতায় নৈশ প্রহরীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। রবিবার (২৫ জুলাই) গভীর রাতে হাতীবান্ধা উপজেলার বোর্ডের হাট বাজার, কাছিম বাজার, জাওরানী বাজার, দইখাওয়া বাজার, নওদাবাস বাজার, গেন্দুকুড়ি বাজার, ডাকালিবান্ধা বাজার, কেতকীবাড়ী বাজার, ঘুন্টিবাজার, পারুলিয়া বাজার ও কালীগঞ্জ উপজেলার ভোটমারী রেলওয়ে স্টেশনের নৈশ্য প্রহরীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

এর আগে ঈদের দিন থেকে রাত হলেই পাটগ্রাম ও হাতিবান্ধা এলাকার বিভিন্ন বাজারে বিশেষ করে পাটগ্রাম বাজার, বাউড়া বাজার, বড়খাতা বাজারে নৈশ্যপ্রহরিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমটি রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত পরিচালিত হয়। এ কার্যক্রমটি সফলকরনে সহযোগিতা করেন মাহমুদুল হাসান সোহাগ এর সহযোগী মিলন সরকার, সাজু, মনা, বাবু ও রিপন। ঈদ শুভেচ্ছা উপহার পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। নৈশ প্রহরী হবিবর রহমান বলেন “হামার গুলার খোঁজ খবরতো কাওয়ে নেয় না, এই পরথম এমপির ব্যাটা নিলেন, দোয়া করি তায় য্যান্য”

এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সদস্য মাহমুদুল হাসান সোহাগ এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন -করোনা মহামারিতে সব যখন স্তব্ধ, বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষরা তাদের কর্ম হারিয়ে পথে বসেছে, আমি তাদের পাশে থাকতে চাই,পাটগ্রাম হাতিবান্ধায় যেন কোন মানুষ না খেয়ে থাকে সে দিকটা লক্ষ রাখছি,,মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করছেন করোনা মহামারি ঠেকাতে আমরা সামর্থবানরা আছি তারা যদি সবাই অসহায় মানুষদের পাশে দাঁড়াই তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই করোনা মহামারী পরিস্থিতি ঠেকাতে অসহায় মানুষদের সহযোগিতা অনেকটা সম্ভব হবে।
করোনা মহামারি ঠেকাতে আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews