1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ও খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৭৯ Time View
সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ  ‘মানবতার কল্যানে আমরা আপনাদের পাশে’ এরই ধারাবাহিকতায় আর-রহমান এডুকেশন ট্রাস্ট ও খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র হাদিসের আলোকে বক্তাগণ আলোচনায় নিম্নোক্ত বক্তব্য রাখেন। যেখানে অন্য কাউকে উৎসাহ দান উদ্দেশ্য হয় না সেখানে যে কোনো ধরনের দান-সদকায় গোপনীয়তা রক্ষা করা উত্তম। শুধু উত্তমই না অতি উত্তম।
নবী করীম (সা.) সাত শ্রেণির মানুষকে কিয়ামত দিবসে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবেন বলে ঘোষণা দিয়েছেন। এ সাত শ্রেণির অন্যতম হল-যে ব্যক্তি সদকা দানে এমনভাবে গোপনীয়তা রক্ষা করে তার ডান হাতে কি দিল বাম হাত তা বুঝতে পারে না (সহীহ বুখারী)।
বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে সকল মুসলমানদের হেফাজতের লক্ষ্যে খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের আয়োজনে ও আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র সহায়তায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের বাহাদুর পুর গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে গতকাল পহেলা মে  ২০২১ রোজ শনিবার এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের পরিচালক মাহফুজ আল মাদানীর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা শহিদ উল্লাহ। ইফতার ও দোয়া পূর্ব আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পান্ডার গাঁও ইউপির সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াহিদ, সোনাপুর মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল জলিল, বাহাদুর পুর মসজিদের ইমাম মাওলানা মোশাররফ হোসাইন তালুকদার, বাহাদুর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আক্তার হোসেন, মাহফুজ আল মাদানী ও মাওলানা রশিদ আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের অন্যতম সদস্য গোলাম রব্বানী সাঈম ও হাফিজ শামীম আহমদ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল আহাদ সরকার, আব্দুল খালিক, আব্দুল কাহার, রজব মিয়া, শফিক মিয়া, শামসুদ্দিন, এখলাছ মিয়া, বুরহান, নিজাম উদ্দিন, ইছাক আলী, ইনাত উল্লাহ, বাহার মিয়া, ইমরান, অগ্রযাত্রা ইসলামিক ফাউণ্ডেশনের সভাপতি ইসমাইল হোসেন জুয়েল, মিসবাহ উদ্দিন, লায়েক, নবীর হোসেন, সামিউর রহমান, মামুন, নাহিয়ান প্রমুখ।
ইফতার পূর্ব মুহূর্তে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ মুনাজাত করে ইফতার পূর্ব শুরু করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews