1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন, তাকে সম্মান জানাতে আমি এসেছি: বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নড়াইলে ধর্ষ*ণ মামলায় আ+সা*মির যাবজ্জীবন কারা*দণ্ড, ৩ লাখ টাকা জরিমানা লোহাগড়ায় বিএনপির বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লোহাগড়ায় ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নি*ষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের স*ন্ত্রা-স  ও নৈ+রা*জ্যের প্রতিবাদে লোহাগড়ায় বি*ক্ষোভ মিছিল সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে সৌদি প্রবাসীর বসতভিটা দখলচেষ্টা ও পরিবারের ওপর হা*ম/লা, থানায় লিখিত অভি-যোগ নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হা/ম*লা-অ*গ্নিসং/যোগ
শিরোনাম
ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন, তাকে সম্মান জানাতে আমি এসেছি: বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নড়াইলে ধর্ষ*ণ মামলায় আ+সা*মির যাবজ্জীবন কারা*দণ্ড, ৩ লাখ টাকা জরিমানা লোহাগড়ায় বিএনপির বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লোহাগড়ায় ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নি*ষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের স*ন্ত্রা-স  ও নৈ+রা*জ্যের প্রতিবাদে লোহাগড়ায় বি*ক্ষোভ মিছিল সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে সৌদি প্রবাসীর বসতভিটা দখলচেষ্টা ও পরিবারের ওপর হা*ম/লা, থানায় লিখিত অভি-যোগ নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হা/ম*লা-অ*গ্নিসং/যোগ বিশ্বনাথে সৎপুর মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ‍্যারিটি গ্রুপ বিশ্বনাথে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গুলজার খান ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে বিশ্বনাথে নিজ গ্রামবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী কয়েছ মিয়ার মতবিনিময় বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গোলজার খান সংবর্ধিত ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের জানাজা সম্পন্ন, বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত

ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন, তাকে সম্মান জানাতে আমি এসেছি: বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন,ড.রাগীব আলী স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়, হাসপাতাল কোনো সেক্টর বাকি নয়,সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন। মাঝে মধ্যে জিজ্ঞেস করতে ইচ্ছে কোন কাজটা আপনি করেন নি।এই ধরনের একজন ব্যাক্তি যিনি টাকা পয়সা নিয়ে এসে দেশের উন্নয়নে ভূমিকা রেখেছেন।টাকা পয়সা নিয়ে পালিয়ে যান নি।বিদেশে বাড়িঘর করেন নি।তিনি সমাজের কল্যাণে টাকা পয়সা খরছ করেছেন।তিনি নর্থ-সাউথ ইউনিভার্সিটির মত বিভিন্ন প্রতিষ্ঠান  তৈরি করেছেন।উনার চিন্তাধারা শুধু সিলেটে সীমাবদ্ধ ছিল না,দেশব্যাপী সমাজের কল্যাণে অবদান রেখেছেন।এই ধরনের একজন মানুষকে বিগত ১৫বছর সৈরাচার শেখ হাসিনার আমলে প্রতিহিংসার স্বীকার হতে হয়েছে।আমি শুধুমাত্র রাগীব আলী সাহেবকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্মান দেওয়ার জন্যই এসেছি।এই ধরনের সমাজসেবক মানুষকে আমরা সরকারের পক্ষ জাতীয়ভাবে সম্মাননা দেওয়ার চিন্তা করছি।রাগীব আলী সাহেবের সমাজ সেবায়,মানুষের কল্যানে যে কাজগুলো করেছেন তিনি এর মধ্যদিয়েই বেচে থাকবেন।

তিনি আরও বলেন,আমি এখানে বসে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি,উনি বলেছেন রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে একটি বিল্ডিং স্থাপন করা হবে এবং এই কলেজের জন্য যা যা করা দরকার আমি করব।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্বনাথের রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে এক অভিভাবক বেশে প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত  কথাগুলো বলেন।

​কলেজের প্রতিষ্ঠাতা দানবীর ড.সৈয়দ রাগীব আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক,জেলা যুবদলের আহ্বায়ক মকসুদ আহমদ।

​কলেজের সহকারী অধ্যাপক খালেদ-উদ-দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক হাফিজ মোস্তাফিজুর রহমান। এরপর মানপত্র পাঠ করেন ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক শেখ নার্গিস এবং স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অর্ধেন্দু কুমার দাশ।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড.রাগীব আলীর প্রতিষ্ঠিত সিলেটের প্রথম বেসরকারি ইউনিভার্সিটি লিডিং ইউনিভার্সিটিতে পৌছালে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তিনি ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখেন।

​সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. তাজ উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, কলেজের প্রভাষক পাপিয়া সুলতানা। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা এবং অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) আব্দুল হক, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ-বিন কাশেম,খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম সিদ্দিকী, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী,খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews