জহুরুল হক মিলু লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে এডেন্দা বাজার কাপড়ের চান্দি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় মিছিলে উপজেলা বিএনপির সহসভাপতি মো. নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, কাশিপুর ইউনিয়নন বিএনপির সভাপতি মো. মিরাজ ফকির, সাধারণ সম্পাদক মো. অলিয়ার রহমান, বিএনপি নেতা দীপক কুমার সরকার, যুবদল নেতা মো. কুদ্দুস শেখ, মো. রাশেদ খান, কৃষক দলের নেতা মো. জাকির হোসেন, বিএনপি নেতা মো. মিজানুর রহমান স্বপন,
মো. জাহিদুল হক জাহিদ, কাশিপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. জাহিদুর রহমান জায়াদ,
বিএনপি নেতা মো. ছরোয়ার ফকিরসহ কাশিপুর ইউনিয়ন বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।