বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ
সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্যের মানচেষ্টার শাহজালাল মস্ক এন্ড এডুকেশন সেন্টারের সাবেক ট্রেজারার প্রবাসী আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শাহীন উদ্দিন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃকপক্ষ বিদ্যালয় হল রুমে তাঁদেরকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করে।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ কাওছার উদ্দিনের পরিচালনায় কলেজ অধ্যক্ষ মোঃ রেন্টু আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উরফি মিয়া ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শাহীন উদ্দিন । এসময় তাঁদেরকে যৌথভাবে বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ সংবর্ধনা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান তাঁরা। এছাড়া আয়োজক কমিটির দাবীর প্রেক্ষিতে বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের নিরাপদ পানি পানের জন্য বিকল হওয়া টিউবওয়েলের সমস্যা দূরীকরণে প্রতিষ্ঠানে একটি গভীর নলকূপ প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন সমাজসেবক আব্দুল হান্নান উরফি মিয়া।
বিদ্যালয়ের ৭ শ্রেণির ছাত্র মোঃ হাবিবুর রহমান এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক নেতা এ. কে. এম হেকিম উদ্দিন মাস্টার , ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ফখরুল ইসলাম, হলি চাইল্ড স্কুলের পরিচালক আতিকুর রহমান, রামপাশা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার জামাল উদ্দিন, সাংবাদিক আলতাব হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল হামিদ, শিক্ষানুরাগী তাজুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামপাশা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মোঃ আয়াজ আলী, টেংরা প্রগতি যুব সংঘের সভাপতি জিল্লুল হক মুহিদ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শফিক মিয়া সহ শিক্ষক, শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা হোসাইন আহমদ চৌধুরীর।
এসময় সংবর্ধিত আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া ও সাংবাদিক মোঃ শাহীন উদ্দিন কে আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।