1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৪ Time View

বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধিঃ

আলোর মুখ দেখতে যাচ্ছে সিলেটের বিশ্বনাথে স্থাপিত  টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। শীঘ্রই অবকাঠামোগত স্থাপনা দৃশ্যমান হওয়ার প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা।

 মঙ্গলবার (৫ মে) বিকেলে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের নিয়ে কলেজ স্থাপনের নির্ধারিত স্থান পরিদর্শনে এসে এমন আশ্বাস দেন তিনি। 

বিশ্বনাথবাসীর দীর্ঘদিনের দাবী কারিগরি শিক্ষার প্রসার ও মানোন্নয়নের একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার।   সে দাবী পূরণ করতে হাত বাড়িয়েছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদির লুনা। সে লক্ষ্যে আজ পৌর শহর এলাকার মীরেরচরে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন তিনি। 

কলেজ প্রতিষ্ঠায় স্থানীয় প্রবাসীদের ভুমি দানের ব্যাপারে প্রবাসীদের সাধুবাদ জানিয়ে লুনা বলেন, প্রবাসীরা মিলে স্কুল এন্ড কলেজের জায়গা দান করেছেন বিধায় কলেজ প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে, তাই এটি এখন দৃশ্যমান উন্নয়ন । এটা অনেক দিনের একটি চলমান প্রক্রিয়া এবং জনদাবী ছিল। বিগত ৫ই আগস্টের পরে এই জমি টেকনিক্যাল কলেজের ডিজির উপস্থিতিতে হস্তান্তর করা হয়েছে। আমি উনাকে দ্রুত কাজ বাস্তবায়ন করার অনুরোধ করেছি।

ইতোমধ্যে টেন্ডার হয়েছে আশাবাদী দ্রুত সময়ের মধ্যে তারা কাজ শুরু করবেন।

তিনি আরও বলেন, বিশ্বনাথের মানুষের জন্য ও তাদের সন্তানের জন্য এটি একটি মাইনফলক। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথের মানুষ যদি ট্রেনিং সম্পন্ন করে বিদেশ যায় তাহলে ভালো সুবিদা পাবে এবং কোর্স সম্পন্ন করে যারা দেশে থাকবে তাদেরও কর্মসংস্থান সৃষ্টি হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আয়না মিয়া,প্রবীণ বিএনপি নেতা হাজী আরশ আলী রেজা, হাজী মো.ছাতির আলী, ওয়াল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দীন, যুক্তরাজ্য বিএনপি নেতা মুমিন খান মুন্না, পৌর কৃষকদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা বিএনপির সদস্য তানিমুল ইসলাম তামিম, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান, তরুন দলের যুগ্ম আহবায়ক ওয়াসিম উদ্দীন, সোহেল আহমদ,পৌর ছাত্রদলের সদস্য সচিব ফখরুল ইসলাম রেজা,সদস্য জুনেদ আহমদ,সদস্য আব্দুল কাইয়ুম, রাসেল আহমদ,সাইবার দলের সুহিন আহমদ, জিয়া সাইবার দলের শেখ আলামিন এবং গ্রামবাসীর পক্ষে উপস্থিত ছিলেন চুনু মিয়া,সজ্জাদ আলী,আব্দুল মতিন,আব্দুল আহাদ,কবির মিয়া,জাহাঙ্গীর আলম,বাবুল মিয়া,ওয়াহিদ আলী,শেখ সুলতান আহমদ,লিটন মিয়া প্রমুখ।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews