বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম উদ্দিন এর অপসারণ দাবী করে এলাকাবাসী ছাত্র জনতা ও পরিষদের সদস্যরা মানববন্ধন করেছেন।
রবিবার ১ সেপ্টেম্বর দুপুরে ইউনিয়ন পরিষদের সম্মুখে বিশ্বনাথ টু লামাকাজি রাস্তায় দাঁড়িয়ে তারা বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন করেন। এসময় বক্তারা পরিষদের চেয়ারম্যানের লুটপাট, ও নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। তারা দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রেখে তাকে অপসারণ করার দাবী জানান।
রামপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ইসলাম উদ্দিনের পরিচালনায় ও ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির ক্রিড়া বিষয়ক সম্পাদক কাওছার আহমদ তুলাই, ৩ নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড মেম্বার আয়াজ আলী, ৯ নং ওয়ার্ড মেম্বার আফিজ আলী, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সুন্দর আলী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুবদল নেতা সুনু মিয়া, বিক্ষোভ সমন্বয়ক আসমা আক্তার রুমি, শিপন আহমদ, নাজমুল হোসেন শিমুল, ২নং ওয়ার্ড মেম্বার সহ এলাকার বিভিন্ন শ্রেণির পেশার জনসাধারণ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।