1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত
শিরোনাম
বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত বিশ্বনাথে ৭ মা/ম/লার ওয়া/রেন্টভুক্ত আ/সা/মি লিটন গ্রেফ/তার ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু

  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩০৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ


১৮ই জুন ২০২৩ ইং রবিবার এই প্রথম সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান  অপারেশন থিয়েটার এর উদ্ভোধন করা হয়েছে।
অপারেশন থিয়েটারের শুভ উদ্ভোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: শরীফুল হাসান। 

এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা: মোহাম্মদ নুরে আলম শামীম, সিভিল সার্জন ডা: এস এম শাহরিয়ার, বিশ্বনাথ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সহকারী কমিশনার (ভুমি) আসমা জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ দেলোয়ার হোসেন সুমন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, জুনিয়র কনসালট্যান্ট গাইনি ডা: অর্পিতা ভট্টাচার্য, জুনিয়র কনসালট্যান্ট এনেস্থেসিয়া ডা: তপজিত ভট্টাচার্য, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব বৈষনব, খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গনি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ ও নার্স।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

সিজারিয়ান অপারেশন চালুর পাশাপাশি দিনের প্রথম অতিথিবৃন্দ জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যম্পেইন এর শুভ উদ্ভোধন করেন। এসময় বিশ্বনাথ উপজেলায় ১৯৪ টি কেন্দ্রে ( ৬-১১ মাস) বয়সী নীল ক্যাপ্সুল খাওয়ানো হয়েছে মোট ২৬৯৫ টি শিশু এবং (১২-৫৯ মাস) বয়সী লাল২২৫৮৪ টি শিশুকে। অত্যন্ত উৎসব মুখর পরিবেশে বিশ্বনাথ উপজেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পালিত হয়।
খাজাঞ্চি ইউনিয়নের জনাব ফয়সাল আহমেদ এর স্ত্রীর সিজারের মাধ্যমে এ অপারেশন সেকশনের যাত্রা শুরু হয়েছে। সিলেট বিভাগীয় পরিচালক অপারেশন থিয়েটারের উদ্ভোধন পর বিশ্বনাথ উপজেলার এ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নিয়ে সিজারের মাধ্যমে একটি মেয়ে শিশুকে পৃথিবীর আলো দেখাতে সক্ষম হন। মা ও নবজাতক সম্পুর্ণ সুস্থ রয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা। 
এর মাধ্যমে উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবী পুরণ হয়েছে এমনটাই উল্লেখ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।  এখন থেকে উপজেলা বাসীর সিজারিয়ান সেকশন অপারেশন এর জন্য জেলা মুখি হওয়ার ইতি ঘটেছে । উপজেলার সকল নাগরিক এই সেবা গ্রহণ করতে পারেন এই আহবান জানান বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন সুমন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews