1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন, তাকে সম্মান জানাতে আমি এসেছি: বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নড়াইলে ধর্ষ*ণ মামলায় আ+সা*মির যাবজ্জীবন কারা*দণ্ড, ৩ লাখ টাকা জরিমানা লোহাগড়ায় বিএনপির বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লোহাগড়ায় ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নি*ষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের স*ন্ত্রা-স  ও নৈ+রা*জ্যের প্রতিবাদে লোহাগড়ায় বি*ক্ষোভ মিছিল সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে সৌদি প্রবাসীর বসতভিটা দখলচেষ্টা ও পরিবারের ওপর হা*ম/লা, থানায় লিখিত অভি-যোগ নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হা/ম*লা-অ*গ্নিসং/যোগ
শিরোনাম
ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন, তাকে সম্মান জানাতে আমি এসেছি: বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নড়াইলে ধর্ষ*ণ মামলায় আ+সা*মির যাবজ্জীবন কারা*দণ্ড, ৩ লাখ টাকা জরিমানা লোহাগড়ায় বিএনপির বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লোহাগড়ায় ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নি*ষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের স*ন্ত্রা-স  ও নৈ+রা*জ্যের প্রতিবাদে লোহাগড়ায় বি*ক্ষোভ মিছিল সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে সৌদি প্রবাসীর বসতভিটা দখলচেষ্টা ও পরিবারের ওপর হা*ম/লা, থানায় লিখিত অভি-যোগ নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হা/ম*লা-অ*গ্নিসং/যোগ বিশ্বনাথে সৎপুর মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ‍্যারিটি গ্রুপ বিশ্বনাথে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গুলজার খান ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে বিশ্বনাথে নিজ গ্রামবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী কয়েছ মিয়ার মতবিনিময় বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গোলজার খান সংবর্ধিত ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের জানাজা সম্পন্ন, বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত

বিশ্বনাথে বন্যার্তদের পল্লী ফোরামের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২২৫ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে জনকল্যাণমুখী সামাজিক সংগঠন বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৬ জুলাই প্রায় ৩ শতাধিক মানুষকে ফ্রি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে জরুরী ওষুধ প্রদান করা হয়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবসেবা একটি ইবাদাত। মানুষের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তাই দূর্যোগ মুহুর্তে বাংলাদেশ পল্লী ফোরাম যে আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। সংগঠনটির চেয়ারম্যান শাহানকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, জনস্বাস্থ্য নিরাপত্তায় প্রশাসন, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধির পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বাড়াতে হবে। বন্যার্ত মানুষের পাশাপাশি মানুষের জীবন মান ও জীবিকা নির্বাহে একযোগে সকলকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ পল্লী ফোরামের ভাইস চেয়ারম্যান আহসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ একেএম মনোওর আলী, বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, কবি ও উপাধ্যক্ষ পিয়ার মাহমুদ, বিশ্বনাথ পৌর আল ইসলাহ সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
লতিফিয়া ক্বারী সোসাইটি বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সভাপতি মাওনালা আব্দুল মছব্বির। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনপ্রতিনিধি শফিক আহমদ পিয়ার।
বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে যারা রোগী দেখেছেন মেডিসিন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. শানুর আলী মামুন, গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মারুফা নাজমীন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews