1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে ৮ হাজার ই/য়া/বা/সহ আ/ট/ক ২ নরসিংদীর হাজীপুরে চাঁ/দা না দেওয়ায় গ্যারেজ মালিকের ছেলেকে কু/পি*য়ে জ+খ*মের অ/ভি*যোগ সিলেটের শাহজালাল (র.) মাজার দানবাক্সে পাওয়া গেছে প্রায় ৮৯ লাখ টাকা রেললাইন ও পল্লী বিদ্যুতের চো/রা/ই তামার তার উদ্ধার, আ/টক ২ জন বিশ্বনাথে জিয়া মঞ্চের কর্মী সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় গার্মেন্টস ব্যবসায়ীকে কু/পি*য়ে জ/খ*ম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক বশির আলী, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক সেলিম আহমেদ, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  নবগঠিত কভেন্ট্রি যুবদলের কমিটিকে মেহরাব উদ্দিনের অভিনন্দন  যুক্তরাজ্য কভেন্ট্রি যুবদলের নবগঠিত কমিটির সভাপতি: আলীম, সম্পাদক: কামাল 
শিরোনাম
নড়াইলে ৮ হাজার ই/য়া/বা/সহ আ/ট/ক ২ নরসিংদীর হাজীপুরে চাঁ/দা না দেওয়ায় গ্যারেজ মালিকের ছেলেকে কু/পি*য়ে জ+খ*মের অ/ভি*যোগ সিলেটের শাহজালাল (র.) মাজার দানবাক্সে পাওয়া গেছে প্রায় ৮৯ লাখ টাকা রেললাইন ও পল্লী বিদ্যুতের চো/রা/ই তামার তার উদ্ধার, আ/টক ২ জন বিশ্বনাথে জিয়া মঞ্চের কর্মী সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় গার্মেন্টস ব্যবসায়ীকে কু/পি*য়ে জ/খ*ম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক বশির আলী, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক সেলিম আহমেদ, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  নবগঠিত কভেন্ট্রি যুবদলের কমিটিকে মেহরাব উদ্দিনের অভিনন্দন  যুক্তরাজ্য কভেন্ট্রি যুবদলের নবগঠিত কমিটির সভাপতি: আলীম, সম্পাদক: কামাল  নড়াইলে ই/য়া*বা/সহ এক নারী আ/ট/ক বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন ইলিয়াস আহমদ রাজন, উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা  সাংবাদিক কাজী আশরাফের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তুলারামপুর বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পানিতে ডুবে তিন বছর বয়সী শিশুর মৃ/ত্যু

বিশ্বনাথে একাধিক রাস্তায় পুকুরসম গর্ত, জনদুর্ভোগ চরমেঃ প্রকল্প প্রস্তাব পাস হলে শুরু হবে কাজ

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৬৭ Time View

মোঃ সায়েস্তা মিয়াঃ

খানাখন্দ আর পুকুরসম গর্তে সিলেটের বিশ্বনাথ উপজেলার একাধিক রাস্তার বেহাল দশা। মাত্রার চেয়ে অধিকতর ভাঙ্গার কারণে রাস্তাগুলোতে যানবাহন চলাচল ও পরিবহন ব্যবস্তা মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যাতায়াতে রোগীদের চরম কষ্ট পোহাতে হচ্ছে। পাশাপাশি স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রী ও অফিস আদালতে গমনকারীদের প্রতিমধ্যেই কেটে যাচ্ছে বাড়তি সময়।

বিগত সরকারের আমল থেকে ভেঙেচুরে পড়ে থাকা খানাখন্দ ভরা রাস্তার সাথে সম্প্রতি যোগ হয়েছে নতুন নতুন গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তার নাম। নিম্নমানের সংস্কার কাজ হওয়ায় সময়ের আগেই রাস্তা গুলো ভেঙে যাচ্ছে বলে দাবী করছেন স্থানীয় বাসিন্দারা। নামমাত্র কাজ করে বিল তুলে নিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। পাকাকরণ ও পুনঃসংস্কার হওয়া রাস্তাগুলো নির্মাণে চরম দুর্নীতির বলি এখন সাধারণ জনগন। ঠিকাদারি প্রতিষ্ঠান গুলো কাজ করার সময় বিটুমিন, কংক্রিট, বালির সঠিক ব্যবহার করছে কি-না তা তদারকি ও দেখভালের অভাবে সরকারের কোটি কোটি টাকার উন্নয়ন অল্প দিনেই জলে ভেসে যাচ্ছে বলে মনে করছেন উন্নয়ন বিশেষজ্ঞরা।

উপজেলার বিভিন্ন ভাঙা রাস্তার মধ্যে ৪ নং রামপাশ ইউনিয়নের রামপাশা হতে পনাউল্লা বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পাকা রাস্তা সহ অন্যান্য রাস্তা গুলো জরুরি ভিত্তিতে মেরামত করতে দাবি জোরালো হচ্ছে দিনদিন। রামপাশা ইউনিয়নের আরো একাধিক রাস্তা লাইফ সাপোর্টে রয়েছে। বৈরাগী বাজার হতে আমতৈল ভায়া পিচের মুখ আড়াই কিলোমিটার রাস্তা। ২ নং খাজাঞ্চি ইউনিয়নের রামপাশা প্রীতিগঞ্জ বাজার ভায়া পরগনা বাজার ৪ কিলোমিটার, খাজাঞ্চি ইউনিয়ন হতে কামাল বাজার ৬ কিলোমিটার, খাজাঞ্চি রেলস্টেশন বাজার রাস্তা হতে মুফতি বাজার ভায়া বাওনপুর কাইমগঞ্জ ৪ কিলোমিটার, রঘুপুর -ইসলামপুর কৌড়িয়া মাদ্রাসা ১ কিলোমিটার এবং ১ নং লামাকাজী ইউনিয়নের আতাপুর আকিলপুর ভায়া হাজারীগাঁও ৪ কিলোমিটার, খাজাঞ্চিগাঁও মঙ্গলগীরী ভায়া প্রীতিগঞ্জ বাজার আড়াই কিলোমিটার রাস্তা উল্লেখযোগ্য হারে ভাঙ্গাচোরা ও যাতায়াত বিঘ্নের শীর্ষে রয়েছে।
এছাড়া বেশ কয়েকটি রাস্তা পাকাকরণ ও সংস্কার চলমান থাকলেও ধীরগতির কারণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে স্থানীয়দের মাঝে। উপজেলার বিভিন্ন প্রান্তে সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা কর্তৃক শুরু করা রাস্তার কাজগুলো টেকসই ও দ্রুত সম্পন্ন হবে বলে আশায় আছেন উপকারভোগীরা।

উপজেলা জুড়ে ভাঙা রাস্তার পরিমাণ প্রায় চল্লিশ কিলোমিটার বলে এলজিইডি অফিস সূত্রে জানা গেছে। ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত, পাকাকরণ, সংস্কার ও পুনঃসংস্কারের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব পাঠিয়েছেন বিশ্বনাথ ওসমানী নগরের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা। প্রকল্প পাস হলে টেন্ডারের মাধ্যমে দ্রুত কাজ করা হবে বলে জানান বিশ্বনাথ উপজেলা উপসহকারী প্রকৌশলী অনুপ কুমার প্রামানিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews