1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই
শিরোনাম
বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই লোহাগড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন  ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ  নি*খোঁ+জের ১ দিন পর নদীতে পাওয়া গেল রাহুলের ম/রদে*হ

বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩৫ Time View

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ

সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারী ইউনিয়নের বৃহত্তর টেংরা গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আব্দুল হান্নান উরপি মিয়ার উদ্যোগে ফ্রী চক্ষু চিকিৎসা শিবির ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) টেংরা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরপি মিয়ার বাড়িতে দিনব্যাপী ফ্রী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন এলাকার কয়েক শতাধিক চক্ষু রোগী।

দেশের হতদরিদ্র সুবিধা বঞ্চিত জটিল ও সাধারণ চক্ষু রোগে আক্রান্ত রোগীদের ফ্রী চক্ষু চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ আনুষ্ঠানিক ভাবে শুরু হয় সকাল ১০ ঘটিকা হতে। আনুষ্ঠানিক শুভ সূচনা ও বক্তব্য প্রদান শেষে উপস্থিত অতিথিবৃন্দ সেবার কার্যক্রম পরিদর্শন এবং আগত রোগীদের খোঁজ খবর নেন। এসময় সেবাপ্রার্থীরা সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। গত বছরের ন্যায় এবছরও সমাজের অবহেলিত মানুষের সেবা প্রদান ও চক্ষু শিবির বাস্তবায়ন করতে প্রবাসী আব্দুল হান্নান উরপি মিয়া দুইদিন আগে যুক্তরাজ্য থেকে স্বদেশে আগমন করেন। আজ তিনি স্ব শরীরে উপস্থিত থেকে এই কার্যক্রম শুরু করেন। গত বছরও প্রায় তিনশতাধিক রোগীকে চিকিৎসা পত্র ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন টেংরা গ্রামের মরহুম শামছুল হক এর পুত্র আব্দুল হান্নান উরপি মিয়া। এবছরও প্রায় ২ শতাধিক চক্ষু রোগী সেবা গ্রহণ করেছেন। আব্দুল হান্নানের পারিবারিক অর্থায়নে তাঁর পরিবারের মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনায় ছোঁয়াব প্রাপ্তির লক্ষ্যে বাস্তবায়িত এই মহতি জনসেবা ভবিষ্যতে চলমান রাখার আশা ব্যক্ত করে তার বক্তব্যে উপস্থিত অতিথিবৃন্দ, এলাকাবাসী ও পরিবারের সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান এর ভাতিজা সাংবাদিক শাহিন উদ্দিন এর পরিচানায়, টেংরা জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য রজিউর রহমান সুফি মিয়ার সভাপতিত্বে আনুষ্ঠানিক চক্ষু শিবির উদ্বোধন করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, অলংকারী ইউনিয়নের একাধিকবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান লিলু মিয়া।

আয়োজকদের এমন মহতি উদ্যোগ কে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। প্রবাসের কষ্টার্জিত অর্থ দরিদ্র মানুষের সেবায় ব্যয় এবং এলাকার মানুষের সাহায্যে এগিয়ে আশায় প্রবাসী আব্দুল হান্নান ও তার পরিবারের ভূয়সী প্রশংসা করেন তাঁরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার এমাদ উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বিশ্বনাথ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাস্টার আবুল কাহের মোহাম্মদ হেকিম উদ্দিন, যুক্তরাজ্য থেকে চিকিৎসা দিতে আসা স্পেশালিষ্ট ইন ইমারজেন্সি কমিউনিটি আই কেয়ারের চিকিৎসক সৈয়দ তোফায়েল আহমদ রহমান, টেংরা জামে মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী হাজী আরশ মিয়া, টেংরা মসজিদ কমিটির সদস্য হানিফ আলী, টেংরা শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য আসকর আলী, আল আজম স্কুল এন্ড কলেজে শিক্ষক নাজিম উদ্দীন, টেংরা প্রগতি যুব সংঘের সাবেক সভাপতি জিল্লুল হক মুহিদ, সিলেট বারের আইনজীবী এডভোকেট রফিকুল হক জুনেদ, পৌর সভা জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান, কৃষি উপসহকারী ফজলুল হক সজিব, সিলেট জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক আমির আলী, অলংকারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য বশির উদ্দিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন টেংরা চাঁনপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি ইন্তাজ আলী, টেংরা বাগমারার আনোয়ার আলী, লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনির মিয়া, টেংরা গ্রামের বিশিষ্ট মুরব্বি বাবুল খাঁন, টেংরা সালামপুর নিবাসী মুকিত মিয়া, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবি, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম শফিক, মিডিয়া কর্মী আলী হোসেন মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উরপি মিয়ার অর্থায়নে চিকিৎসা সেবা প্রদান করে
গ্লোবাল ডেন্টাল ট্রাষ্ট ও মিশন ভিশন গ্রেট বিট্রেন- বাংলাদেশ এর একদল চিকিৎসক ও সহযোগী স্বেচ্ছাসেবক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews