1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় বিএনপির বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লোহাগড়ায় ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নি*ষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের স*ন্ত্রা-স  ও নৈ+রা*জ্যের প্রতিবাদে লোহাগড়ায় বি*ক্ষোভ মিছিল সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে সৌদি প্রবাসীর বসতভিটা দখলচেষ্টা ও পরিবারের ওপর হা*ম/লা, থানায় লিখিত অভি-যোগ নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হা/ম*লা-অ*গ্নিসং/যোগ বিশ্বনাথে সৎপুর মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ‍্যারিটি গ্রুপ বিশ্বনাথে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গুলজার খান
শিরোনাম
লোহাগড়ায় বিএনপির বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লোহাগড়ায় ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নি*ষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের স*ন্ত্রা-স  ও নৈ+রা*জ্যের প্রতিবাদে লোহাগড়ায় বি*ক্ষোভ মিছিল সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে সৌদি প্রবাসীর বসতভিটা দখলচেষ্টা ও পরিবারের ওপর হা*ম/লা, থানায় লিখিত অভি-যোগ নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হা/ম*লা-অ*গ্নিসং/যোগ বিশ্বনাথে সৎপুর মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ‍্যারিটি গ্রুপ বিশ্বনাথে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গুলজার খান ঐক্য ও উন্নয়নের বার্তা নিয়ে বিশ্বনাথে নিজ গ্রামবাসীর সাথে চেয়ারম্যান প্রার্থী কয়েছ মিয়ার মতবিনিময় বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গোলজার খান সংবর্ধিত ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের জানাজা সম্পন্ন, বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত লোহাগড়ায় বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন পর্দার আড়ালের মূল চালিকাশক্তি: ২৪-এর আন্দোলনে নরসিংদীর সাহসের প্রতীক অ্যাডভোকেট নিগার সুলতানা

নড়াইলে হালিমা হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ, দু’জনের যাবজ্জীবন কারাদন্ড

  • Update Time : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩৪৯ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল:

নড়াইল শহরের ভওয়াখালীতে হালিমা বেগম নামে এক প্রতিবেশিকে হত্যার দায়ে সেলিম সরদারকে ফাঁসির আদেশ ও ১০ হাজার টাকা জরিমানা এবং মোমেনা বেগমসহ অপর প্রতিবেশি সাজ্জাদ খানকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। এর মধ্যে আসামি মোমেনা বেগম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক আছেন। মোমেনা ও সাজ্জাদকে যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
ফাঁসির আদেশপ্রাপ্ত সেলিম ভওয়াখালীর সলেমান সরদারের ছেলে এবং যাবজ্জীবনপ্রাপ্ত সাজ্জাদ কবির খানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ মে আসামি সেলিম সরদার ব্র্যাক ব্যাংকের ম্যানেজারের টাকা ছিনতাই করেন। ঘটনাটি প্রতিবেশি হালিমা বেগম দেখে স্থানীয় লোকজনকে জানান। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে সেলিমের মা আসামি মোমেনা বেগম ভূক্তভোগী হালিমাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসেন। কথাকাটির এক পর্যায়ে সেলিম সরদার কোদাল দিয়ে হালিমাকে মাথায় আঘাত করেন। এ সময় সেলিমের মা মোমেনা বেগম এবং অপর আসামি সাজ্জাদ খান হালিমাকে কিল, লাথিসহ মারধর করে। আহত হালিমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews